Lok Sabha Elections 2024: নতুন প্রার্থীতালিকা প্রকাশ কংগ্রেসের, বাংলা থেকে আট আসনে লড়ার ঘোষণা

তৃতীয় প্রার্থীতালিকা প্রকাশ করল জাতীয় কংগ্রেস। এই ঘোষণায় মোট ৫৭ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। যার মধ্যে বাংলায় ৮টি আসন রয়েছে। মূলত দক্ষিণ-পশ্চিম ভারত ও পূর্ব ভারতের কিছু আসনে এদিন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

এদিন কংগ্রেস যে প্রার্থীতালিকা ঘোষণা করেছে সেখানে অরুণাচল প্রদেশের ২টি, গুজরাতের ১১টি, কর্নাটকের ১৭টি, মহারাষ্ট্রের ৭টি, রাজস্থানের ৬টি, তেলঙ্গানার ৫টি, পণ্ডিচেরির ১টি ও পশ্চিমবঙ্গের ৮টি লোকসভা আসনের নাম রয়েছে।

Lok Sabha Elections 2024

বাংলায় যে আসনগুলিতে কংগ্রেস লড়বে তার মধ্যে রয়েছে - রায়গঞ্জে আলি ইমরান রামজ (ভিক্টর), মালদহ উত্তরে মোস্তাক আলম, মালদহ দক্ষিণে ইশা খান চৌধুরী, জঙ্গিপুরে মুর্তাজা হোসেন (বকুল), বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী, কলকাতা উত্তরে প্রদীপ ভট্টাচার্য, পুরুলিয়ায় নেপাল মাহাতো, বীরভূমে মিল্টন রশিদ।

অন্যদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের জামাই রাধাকৃষ্ণ কর্নাটকের গুলবার্গ আসন থেকে লড়াই করবেন। এছাড়াও অরুণাচল পশ্চিম থেকে নবম টুকি, গান্ধীনগর থেকে সোনাল প্যাটেল, নন্দেও থেকে বসন্তরাও বলবন্তরাও চৌহান, পালি থেকে সঙ্গীতা বেনিওয়ালের মতো নেতাননেত্রীরা কংগ্রেসের টিকিটে ভোটে লড়বেন।

এর আগে কংগ্রেসের তরফে দুটি প্রার্থীতালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকায় রাহুল গান্ধী, ভূপেশ বাঘেল, কেসি বেণুগোপাল সহ বেশ কিছু হেভিওয়েটের নাম রয়েছে। কংগ্রেসের পরের প্রার্থী তালিকায় অসমের গৌরব গগৈ, মধ্যপ্রদেশের নকুল নাথ সহ পরের প্রজন্মের নেতাদের স্থান দেওয়া হয়। প্রথম তালিকায় ৩৯ জন ও পরের তালিকায় কংগ্রেসের তরফে ৪৩ জন প্রার্থীর নাম লোকসভা ভোটে লড়ার জন্য ঘোষণা করা হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+