Lok Sabha Election 2024: কংগ্রেস মিথ্যাবাদী! রাহুলে কেন্দ্র রায়বরেলিতে গিয়ে 'পাঁচ' প্রশ্ন অমিত শাহের
Lok Sabha Election 2024: এবার এখান থেকে পদ্ম ফোটান। তাহলে এনডিএ-র আসন সংখ্যা এমনিতেই চারশো পার হয়ে যাবে। এখনও পর্যন্ত কংগ্রেসের গড় বলে পরিচিত রায়বরেলির প্রচার সভায় এদিন এমনটাই বললেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়ঙ্কা গান্ধীকেও নিশানা করেন। প্রসঙ্গত রাহুল গান্ধী ওয়ানাড থেকে লড়াইয়ের পরে রায়বরেলি থেকেই মনোনয়ন দাখিল করেছেন।
অমিত শাহ এদিন বলেন, এখানে অনেকেই তাঁকে বলেছেন, রায়বরেলি পরিবারের আসন। প্রিয়াঙ্কা গান্ধীর বক্তৃতা উদ্ধৃত করে অমিত শাহ বলেছেন, তিনি (প্রিয়াঙ্কা) বলেছেন, পরিবারের কাছে ভোট চাইতে এসেছেন। অমিত শাহ বলেছেন, এটা ঠিক যে রায়বরেলির মানুষ বছরের পর বছর নেহরু এবং গান্ধী পরিবারকে জয়ী করে এসেছে। তাঁর প্রশ্ন এখান থেকে নির্বাচিত হওয়ার পরে সোনিয়া গান্ধী এবং তাঁর পরিবার কতবার রায়বরেলিতে এসেছেন?

- রাহুল গান্ধীকে নিশানা
কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী হওয়ার স্বাভাবিকভাবেই অমিত শাহের নিশানায় এদিন তিনিই (রাহুল) ছিলেন। অমিত শাহ বলেছেন, যুবরাজ এখানে ভোট চাইতে এসেছেন। সাধারণ মানুষ তো এতবছর ধরে ভোট দিচ্ছেন। সাংসদ তহবিল থেকে কিছু পেয়েছেন? যদি না পেয়ে থাকেন, তাহলে টাকা গেল কোথায়? তিনি বলেছেন, সোনিয়া গান্ধী সাংসদ কোটার ৭০ শতাংশের বেশি অর্থ সংখ্যালঘুদের জন্য খরচ করেছেন।
#WATCH | Addressing a public meeting in Uttar Pradesh's Raebareli, Union Home Minister Amit Shah says, "I want to ask 5 questions to Rahul Baba. Rahul Baba should answer the public that you want to bring back Triple Talaq? They are saying that they will bring it back. They say… pic.twitter.com/NBKmKZ0HwQ
— ANI (@ANI) May 12, 2024
- মিথ্যা বলার অভিযোগ
এদিন অমিত শাহ অভিযোগ করেছেন, গন্ধী পরিবার মিথ্যা বলতে পারদর্শী। এখন বলছেন, প্রত্যোক মহিলাকে একলক্ষ টাকা করে দেবেন। এদিনই নিজের তেলেঙ্গানা সফরের কথা উল্লেখ করে তিনি বলেছেন, তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনের প্রচারে কংগ্রেস বলেছিল প্রত্যেক মহিলাকে ১৫ হাজার টাকা করে দেবে। কিন্তু সেখানে কংগ্রেসের সরকার তৈরি হওয়ার পরে সেই টাকা দেওয়া হয়নি।
- পাঁচ প্রশ্ন
অমিত শাহ বলেন, তিনি রাহুল বাবাকে পাঁচটি প্রশ্ন করতে চান। রাহুল বাবার জনসাধারণের কাছে উত্তর দেওয়া উচিত, তিনি তিন তালাক ফিরিয়ে আনতে চান? তারা মুসলিম পার্সোনাল ল বোর্ডকে ফিরেয়ে আনবে? সে কি সার্জিক্যাল স্ট্রাইককে সমর্থন করছে? তিনি কি ৩৭০ ধারা বাতিলকে সমর্থন করেন?
- বিজেপি প্রার্থী
উল্লেখ করা প্রয়োজন রায়বরেলি একটা সময় কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল। কিন্তু সোনিয়া গান্ধী সক্রিয় রাজনীতি থেকে অবসর নিয়ে রাজস্থান থেকে রাজ্যসভায় গিয়েছেন। অন্যদিকে রাহুল গান্ধী এবার ওয়ানাডের পরে রায়বরেলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। বিজেপি এই কেন্দ্র থেকে প্রার্থী করেছে দীনেশ প্রতাপ সিংকে।












Click it and Unblock the Notifications