Lok Sabha Election 2024: বিরোধীদের মুখ রাহুল! ২০২৪-এর লোকসভা নির্বাচনে কংগ্রেসে 'অটল' ফর্মুলা
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের আর বেশি বাকি নেই। মেরে কেটে মধ্যে নয় মাস। যার জন্য তৎপরতা শাসক ও বিরোধী শিবিরে। বিজেপি যেমন এনডিএ জোটে সদস্য সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে।, ঠিক তেমনই বিরোধীরা অবিজেপি দলগুলিকে একসঙ্গে করার চেষ্টা করছে।
বিরোধী ঐক্যের যে প্রচেষ্টা চালানো হচ্ছে কংগ্রেসের নেতৃত্বে, তাকে কটাক্ষ করে বিজেপি বলেছে সেখানে কেউ বরাতি নয়, সকলেই বর। বিরোধীদের বলা উচিত তাদের প্রধানমন্ত্রী পদের মুখ কে হবেন। প্রসঙ্গত গত ২৩ জুন পটনায় বিরোধী জোটের বৈঠকের পরে সাংবাদিক সম্মেলনে লালু যাদব রাহুল গান্ধীকে বলেছিলেন, তিনি বর বলে সবাই (Opposition Unity) বরাতি হতে তৈরি।

এই বিষয়টিকেই রাজনৈতিক অর্থে ব্যাখ্যা করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তারিক আনোয়ার। তিনি বলেছেন, পটনায় বর ও বরযাত্রী নিয়ে লালু যাদব যা বলেছিলেন, সেখানে বরের অর্থ হল প্রধানমন্ত্রী। সেখানে লালু যাদবের মন্তব্যের অর্থ ছিল রাহুল গান্ধী নেতৃত্বে দিতে রাজি হলে সবাই তাঁকে সামনে রেখেই লড়াই করবে (Lok Sabha Election 2024)।
কংগ্রেস মুখপাত্র অখিলেশ প্রতাপ সিং বলেছেন, দলের কৌশলের কোনও পরিবর্তন হয়নি। সবাই জানেন রাহুল গান্ধী কংগ্রেসের মুখ। পটনার সভার আগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ কটাক্ষ করে প্রশ্ন করেছিলেন, ২০২৪-এর নির্বাচনে বর কে হবেন?
১৯৮৯ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত দেশ জুড়ে ছিল রাজনৈতিক অস্থিরতা। বারে বারে কোয়ালিশন সরকার গঠিত হয়েছে। এর মধ্যে ১৯৯১ থেকে ১৯৯৬ সালের মধ্যে কংগ্রেস সরকারের নেতৃত্বে ছিল, বিরোধী ছিল বিজেপি।
১৯৯৯ সালে নির্বাচনের আগে রাম মন্দির আন্দোলনের মুখ হয়ে উঠা আডবাণীকে বিজেপির সভাপতি করা হয়। তিনি সভাপতি হয়েই বলেছিলেন আবকি বাড়ি অটল বিহারী। আডবাণীর সেই স্লোগানই বাজপেয়িকে প্রধানমন্ত্রীকে মুখ হিসেবে ঘোষণা করা হয়েছিল। স্বাধীনতার পরে সেইবারই প্রথম বিরোধীরা (Lok Sabha Election 2024) প্রধানমন্ত্রী পদের নাম ঘোষণা করে নির্বাচনে লড়াই করেছিল।
তবে বিজেপি ১৯৯৬ সালের নির্বাচন থেকেই অটল বিহারী বাজপেয়ীকে প্রধানমন্ত্রী পদের মুখ হিসেবে লড়াই করে প্রতিদ্বন্দ্বিতা করতে শুরু করে। এরপর তারা ১৯৯৮, ১৯৯৯ ও ২০০৪ সালেও অটল বিহারী বাজপেয়ীকে প্রধানমন্ত্রীর মুখ করে নির্বাচনে লড়াই করে।
২০০৪ সালের নির্বাচনে কংগ্রেস ছোট দলগুলিকে নিয়ে ইউপিএ (Lok Sabha Election 2024) গঠন করেছিল। ইউপিএ, এনডিএকে হারিয়ে সরকার গঠন করে। সেই সময় অটলবিহারী বাজপেয়ীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী পদের প্রার্থী কেউ ছিলেন না। আর ২০০৯ সালে বিজেপি তথা এনডিএ আডবাণীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করে। যদিও সেইবার দ্বিতীয় ইউপিএ সরকার গঠিত হয়।
২০১৪-র নির্বাচনে বিজেপি নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সামনে রেখে লড়াই করে এবং বিজেপি একাই ২৮২ টি আসন পায়। আর ২০১৯-এ বিজেপি একাই পায় ৩০৩ টি আসন। উভয় ক্ষেত্রেই বিজেপির সরকার গঠনে দরকার ছিল ২৭৩ আসনের।
কিন্তু ২০২৪-এর নির্বাচনে কংগ্রেসের রাহুল গান্ধীর নাম সামনে আনার পিছনে কারণ রয়েছে। ইতিমধ্যে রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা করেছেন, সেখানে তাঁর ভাবমূর্তির বদল হয়েছে। তারপর কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেস ক্ষমতা ছিনিয়ে নিয়েছে বিজেপির থেকে। এখানেই কংগ্রেসে মনোবল বেড়েছে আর সেখান থেকেই রাহুল গান্ধীর নাম প্রধানমন্ত্রী হিসেবে সামনে আনা হচ্ছে।












Click it and Unblock the Notifications