Lok Sabha Election 2024: লোকসভা ভোটে বিজেপি চাইছে রেকর্ড জয়, শক্ত আসন নিয়ে মোক্ষম পরিকল্পনা

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচন আগামী বছরেই। ২০১৪, ২০১৯-এর পর এবার জয়ের হ্যাটট্রিক সারার বিষয়ে আত্মবিশ্বাসী বিজেপি। বিরোধীরা এখনও বেশ ছন্নছাড়া।

এই আবহে লোকসভা নির্বাচনের জন্য বিভিন্ন টার্গেট স্থির করে ফেলল বিজেপি। দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে দু-দিনের ম্যারাথন বৈঠকে নেওয়া হয়েছে বেশ কিছু মূল্যবান সিদ্ধান্ত।

Lok Sabha Election 2024: লোকসভা ভোটে বিজেপি চাইছে রেকর্ড জয়

২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন। এই বিষয়টি লোকসভা নির্বাচনের প্রচারে সামনের সারিতে রেখেই এগোতে চাইছে বিজেপি। দলের নেতা-কর্মীদের জানিয়ে দেওয়া হলো, আসন্ন লোকসভা ভোটে ৫০ শতাংশ ভোট সুনিশ্চিত করাই লক্ষ্য। জয়ের ব্যবধানও বাড়াতে হবে অনেকটাই।

বিজেপির এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রাম মন্দিরের ধর্মীয় ও সাংস্কৃতিক পরম্পরা বিজেপির নির্বাচনী প্রচারে গুরুত্ব পাবে। রাম মন্দির আন্দোলন, মন্দির তৈরিতে বিজেপির ভূমিকার কথা সামনে রেখে প্রকাশিত হবে পুস্তিকা।

নতুন ভোটারদের কথা মাথায় রেখে বুথভিত্তিক কর্মসূচি নেওয়া হচ্ছে। রাম মন্দির নির্মাণে বিরোধী দলগুলির কীভাবে বিরোধিতা করেছে, সেই সংক্রান্ত দাবিও ঠাঁই পাবে বিজেপির প্রচারে। রাম মন্দির নিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ও বিশ্ব হিন্দু পরিষদ যে কর্মসূচি নিচ্ছে তাতেও পূর্ণ সহযোগিতা করে অংশ নেবে বিজেপি।

বৈঠকে অমিত শাহ বলে দিয়েছেন, জয়ের ব্যবধান এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে বিরোধীরা ভয় পায় বিজেপির বিরুদ্ধে প্রার্থী হতে। তিনি আরও বলেন, দুর্বল আসন বলে কিছু হয় না। কোনওরকম আত্মতুষ্টিও চলবে না। রেকর্ড ব্যবধানে জয় নিশ্চিত করতে প্রার্থী ঘোষণার জন্য অপেক্ষায় না থেকে এখন থেকেই জোরদার প্রচার শুরুর বার্তা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে বিজেপি সাংগঠনিকভাবে দুর্বল আসনগুলির প্রার্থী অনেক আগে ঘোষণা করে দিয়েছিল। সেই রণকৌশল লোকসভা নির্বাচনেও কাজে লাগানো হতে পারে বলে খবর। কোথায় কার সঙ্গে জোট করা হবে তা নিয়ে আলোচনা না হলেও নির্বাচনে বিজেপি এককভাবেই নিজেদের শক্তিবৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছে।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ৪২৭টি আসনে লড়ে জিতেছিল ২৮২টি আসনে। ৩১ শতাংশ ভোট পেয়েছিল। ২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপি একাই জেতে ৩০৩টি আসন। প্রাপ্ত ভোটের হার ছিল ৩৭.৩৬ শতাংশ। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছিল ৪৫ শতাংশ ভোট, জেতে ৩৫৩টি আসনে। ফলে এবার ৫০ শতাংশের টার্গেট দেওয়া নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+