Lok Sabha Election 2024: মুসলিম এলাকায় ভোটের হার কমাতে পোলিং এজেন্টকে ঘুষ বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

Lok Sabha Election 2024: বিজেপি প্রার্থীকে জেতাতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় ভোটদান ধীরে করিয়ে দেওয়ার চেষ্টা! আর তা করতে স্থানীয় পুলিশ এবং পোলিং অফিসারকে ঘুষের অফার বিজেপি নেতার। আর সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যদিও ভাইরাল হওয়া ভিডিও'র সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা।

তবে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সম্বল লোকসভা কেন্দ্রে (Lok Sabha Election 2024)। ইতিমধ্যে যদিও অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এই ভিডিও সামনে আসতেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

Lok Sabha Election 2024

অস্ট্রেলিয়ার অন্যতম বড় সংবাদমাধ্যম এবিসি নিউজের একটি ভিডিও সামনে এসেছে। যেখানে ওই বিজেপি নেতার নাম ভুবনেশ কুমার বলে শোনা যাচ্ছে। শুধু তাই নয়, লুকিয়ে তোলা ওই ভিডিও'তে ভুবনেশকে ভোটদান কমাতে ভোট প্রক্রিয়া ধীরে করার কথা বলা হচ্ছে।

এমনকি বিজেপির যাতে সুবিধা হয় সেই ব্যবস্থা নেওয়ার কথাও বলতে শোনা যাচ্ছে ভাইরাল ভিডিওতে। এজন্য ঘুষের কথাও বলা হচ্ছে। তবে হিংসা কিংবা আগ্নেয়াস্ত্র যাতে না দেখানো হয় সে বিষয়ে সাবধান করে দিয়েছেন অভিযুক্ত ওই বিজেপি নেতা।

সমাচার আউটলেটের প্রতিবেদন অনুসারে, প্রকাশ্যে আসা ভিডিওটি একমাস আগের। তৃতীয় দফার যখন নির্বাচন চলছিল সেই সময়ের ভিডিও বলেও দাবি করা হচ্ছে। ভিডিও'র সত্যতা যদিও যাচাই করে দেখেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। তবে সিআরপিসির ১৫১ ধারায় অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে।

তবে সংবাদমাধ্যমের দাবি, মুসলিম প্রভাবিত ওই এলাকায় ভোটারদের ভয় দেখানো এবং হুমকি অভিযোগ রয়েছে। আর এই ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। ভোটদানের হার প্রকাশ করা নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা।

এমনকি বুথ ভিত্তিক কমিশন যাতে ভোটদানের হারের হিসাব সামনে আনে সেই দাবি ওঠে। এমনকি এই বিষয়ে সুপ্রিম কোর্টে মামলাও হয়। মামলার শুনানিতে কমিশন হলফনামা দিয়ে জানায়, আলাদা করে বুথ ভিত্তিক ভোটের হাত সামনে আনা সম্ভব নয়। এতে বিভ্রান্তি তৈরি হতে পারে। যদিও বিতর্কের মধ্যেই গত পাঁচ দফার ভোট শতাংশ প্রকাশ্যে এনেছে কমিশন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+