Lok Sabha Election 2024: ৪০ বছরে অধরা! রাজীব গান্ধীর রেকর্ড ভেঙে স্বপ্নপূরণ করতে চায় BJP
Lok Sabha Election 2024: আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির টার্গেট ৪০০ পার করা। যে জন্য তারা আলাদা স্লোগানও তৈরি করে ফেলেছে। ৪০০-র বেশি আসন যাতে কোনওভাবেই মিস না হয়, তার জন্য কর্মীদের পরিশ্রম করতে বলে রাজ্য ইউনিটগুলিকে বার্তা পাঠিয়েছে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব।
বিজেপির তরফে রাজ্য ভিত্তিক কৌশল তৈরির কাজ শুরু হয়েছে। যেমন বাংলার ক্ষেত্রে সাংসদ ও বিধায়কদের নিয়ে বৈঠকের ডাক দেওয়া হয়েছে। তবে হিন্দি বলয়ের সব থেকে গুরুত্বপূর্ণ উত্তর প্রদেশ বিজেপির এই কৌশলের কেন্দ্রে রয়েছে। বিজেপি এবার উত্তর প্রদেশ থেকে সবচেয়ে বেশি সংখ্যক সাংসদকে লোকসভায় পাঠানোর ডাক দিয়েছে।

বিভিন্ন ক্ষেত্রে বিজেপি দেশে কংগ্রেসের শাসনকে বারে বারে আক্রমণ করেছে। পরিবারবাদ ও দুর্নীতির অভিযোগ তুলেছে। বিজেপির তরফে ইসবার ৪০০ পার করার ডাক দেওয়া হলেও এখনও পর্যন্ত কোথাও সামনে আনা হয়নি ১৯৮৪ সালে কংগ্রেসের ৪০৪ টি আসন প্রাপ্তিকে ছাড়িয়ে যাওয়ার কথা।
প্রসঙ্গত ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীকে হত্যার পরে ডিসেম্বরে হওয়া ভোটে এখনও পর্যন্ত সব থেকে বেশি ৪০৪ টি আসনে কংগ্রেস জয়লাভ করে এবং রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হন। সেইবার কংগ্রেস সারা দেশে ৪৯১ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। সারা দেশে তারা ভোট পেয়েছিল ৪৯.১০ শতাংশ।
রাজীব গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের সেই ৪০৪ আসন প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল উত্তর প্রদেশ। সেই সময় ৮৫ টি আসনের মধ্যে কংগ্রেস পেয়েছিল ৮৩ টি। আর লোকদল পেয়েছিল দুটি আসন। ৪০ বছর আগেকার সেই রেকর্ড ভাঙতে গেলে বিজেপি এবার উত্তর প্রদেশ থেকে সব থেকে বেশি সংখ্যাক আসনে জয়ী হতে হবে।
পরবর্তী সময়ে উত্তরপ্রদেশ ভাগ হয়ে উত্তরাখণ্ড তৈরি হয়। উত্তর প্রদেশের আসন কমে দাঁড়ায় ৮০ টিতে। ২০১৪ সালে বিজেপির উত্তর প্রদেশ থেকে প্রাপ্তি ছিল সব থেকে বেশি। তারা ৮০ টির মধ্যে ৭১ টি আসন পেয়েছিল। তবে ২০১৯-এর বিজেপির আসন সংখ্যা কমে যায় এই রাজ্যে। তারা ৬২ টি আসন পায়।
এবার উত্তর প্রদেশ থেকে বিজেপির টার্গেট ৭০-এর বেশি আসন। যদি তারা তা পায়, তাহলে চারশো পার করার অনেক কাছাকাছি পৌঁছে যেতে পারবে বলেই মনে করেন ভোট বিশ্লেষকদের একাংশ। তবে ১৯৮৪ সালের মতো ৮৫-র মধ্য়ে ৮৩ আসন, সেই রকম ফলাফলে পৌঁছনো কঠিন গেরুয়া শিবিরের পক্ষে। রাম মন্দিরের উদ্বোধনের পরে বিজেপি কোন টার্গেটে পৌঁছয় এখন সেটাই দেখার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications