Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচন নিয়ে BJP সাংসদের ভোজপুরী গান প্রকাশ, Video দেখুন এখানে
Lok Sabha Election 2024: সামনের লোকসভা নির্বাচনে সারা দেশে ৪০০ আসন জয়ের ডাক দিয়েছে বিজেপি। যা নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এবার বিজেপি জয় পেলে, পরপর তিনবার সরকার চালানোর ক্ষেত্রে গেরুয়া শিবির হ্যাটট্রিক করবে।
বিজেপির এই মিশনের সঙ্গে ভোটারদের যুক্ত করতে শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আজমগড়ের সাংসদ তথা চলচ্চিত্র অভিনেতা, গায়ক দীনেশ লাল যাদব 'নিরহুয়া'র গাওয়া একটি ভোজপুরী গান প্রকাশ করেছে।

গানটি নিজেই গেয়েছেন, আজমগড়ের সাংসদ তথা চলচ্চিত্র অভিনেতা, গায়ক দীনেশ লাল যাদব 'নিরহুয়া'। এই গানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে তৃতীয়বারের জন্য সরকার গঠনের দাবি করা হয়েছে। গানটিকে বিরোধীদের বিরুদ্ধে ইভিএম নিয়ে কান্নাকাটি করার অভিযোগ নিয়ে কটাক্ষ করা হয়েছে।
এই গানে বিজেপি সাংসদ দাবি করেছেন, বিজেপি এবার ৪০০-র বেশি আসন জয় করে সরকার গঠন করবে। তিনি চ্যালেঞ্জ করে বলেছেন, ২০২৪-এ নরেন্দ্র মোদীই ফের প্রধানমন্ত্রী হবেন। দীনেশ লাল যাদব 'নিরহুয়া' এই গানে মোদী সরকারের বিনামূল্যে রেশন, সবকা সাথ সবকা বিকাশ, বিদ্যুৎ, জল ও আবাসন প্রকল্পের কথাও উল্লেখ করেছেন।
বিজেপি এদিন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দীনেশ লাল যাদব 'নিরহুয়া'র এই গানটি শেয়ার করেছে। সেখানে বলা হয়েছে আজমগড়ের সাংসদ দীনেশ লাল যাদব 'নিরহুয়া'র এই গানটি শুনুন এবং বলুন মোদী ২০২৪-এ আবার আসবেন।
দীনেশ লাল যাদব 'নিরহুয়া' বিজেপির জনপ্রিয় সাংসদ। তিনি তাঁর গানে মোদী সরকারের সাফল্যের কথা বর্ণনা করে ২০২৪-এর লোকসভা নির্বাচনে ৪০০ আসন নিয়ে ফের সরকার গঠনের দাবি করেছেন।
आजमगढ़ से सांसद दिनेश लाल यादव 'निरहुआ' का ये जोशीला गीत सुनिए और आप भी कहिए...
— BJP (@BJP4India) December 30, 2023
2024 में फिर मोदी ही आएंगे। pic.twitter.com/RqQ5OlRru0
এই গানে গায়ক, অভিনেতা ও সাংসদ দীনেশ লাল যাদব 'নিরহুয়া' অযোধ্যায় তৈরি হওয়া রামমন্দির, নতুন সংসদ, জি ২০ সম্মেলন এবং ভারতের দ্রুত বর্ধনশীল অর্থনীতি ও বিরোধী জোটকে কটাক্ষ-সহ মোদী সরকারের সাফল্যের কথা বর্ণনা করেছেন।
গানটি গায় ক বলেছেন বিরোধী দলগুলির অবশিষ্ট দুর্গ ভেঙে পড়বে এবং মোদী সরকার হ্যাটট্রিক করবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications