Lok Sabha Election 2024: বারাণসীতেই মোদী, ১৯৫ জনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, প্রথম দফায় বাংলার কেউ আছেন?

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনে বারাণসী থেকেই লড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম দফায় ১৬টি রাজ্য ও ২ কেন্দ্রশাসিত অঞ্চলের ১৯৫ জনের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি।

এই তালিকায় রয়েছেন ৩৪ জন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী। দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও এবার লোকসভা নির্বাচনে লড়তে দেখা যাবে। বাংলার ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

Lok Sabha Election 2024

গুজরাতের গান্ধীনগর কেন্দ্র থেকেই লড়বেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই ১৯৫ জনের মধ্যে মহিলা প্রার্থী রয়েছেন। ৪৭টি আসনে যুব প্রার্থীতেই আস্থা রেখেছে কেন্দ্রের শাসক দল। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে বলেন, আমাদের সংকল্প বিজেপির ৩৭০ ও এনডিএ-র আসন ৪০০ পার করা।

কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু লড়বেন অরুণাচল পশ্চিম কেন্দ্র থেকে। বিষ্ণুপদ রায় লড়বেন আন্দামান ও নিকোবর থেকে। তাপির গাও লড়বেন অরুণাচল পূর্ব থেকে। ডিব্রুগড় থেকে লড়বেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল। পোরবন্দর থেকে প্রার্থী করা হয়েছে মনসুখভাই মাণ্ডব্যকে।

প্রার্থী করা হয়েছে শিবরাজ সিং চৌহান, গজেন্দ্র সিং শেখাওয়াতকে, সিপি যোশী, ওম বিড়লাকে। দিল্লির পাঁচটি আসনের মধ্যে উত্তর-পূর্ব দিল্লি থেকে লড়বেন মনোজ তিওয়ারি, নয়াদিল্লি আসনের প্রার্থী প্রয়াত মন্ত্রী সুষমা স্বরাজের কন্যা বাঁশুরী। উন্নাও থেকে প্রার্থী করা হয়েছে সাক্ষী মহারাজকে। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকেও প্রার্থী করা হয়েছে। বিজেপির টিকিট পেয়েছেন সাধ্বী নিরঞ্জন জ্যোতিও।

এদিন যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে তফশিলী জাতির ২৭ জন ও তফশিলী জনজাতির ১৮ জন রয়েছেন। উত্তরপ্রদেশের ৫১, পশ্চিমবঙ্গের ২০, মধ্যপ্রদেশের ২৪, গুজরাত ও রাজস্থানের ১৫টি করে, কেরলের ১২টি, তেলঙ্গানার ৯, অসম, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের ১১টি করে, দিল্লির পাঁচটি, জম্মু ও কাশ্মীরের ২টি. উত্তরাখণ্ডের ৩টি, অরুণাচল প্রদেশের ২টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে।

গোয়া, ত্রিপুরা, আন্দামান ও নিকোবর, দমন ও দিউয়ের ১টি করে আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। রাজনাথ সিং, হেমা মালিনীদের নামও রয়েছে প্রথম তালিকায়।

পশ্চিমঙ্গের কোচবিহারে প্রার্থী নিশীথ প্রামাণিক, আলিপুরদুয়ারে মনোজ টিগ্গা, বালুরঘাটে সুকান্ত মদুমদার, মালদহ উত্তরে খগেন মুর্মু, মালদহ দক্ষিণে শ্রীরূপা মিত্র চৌধুরী, বহরমপুরে নির্মলকুমার সাহা, মুর্শিদাবাদে গৌরীশঙ্কর ঘোষ, রানাঘাটে জগন্নাথ সরকার ও বনগাঁয় শান্তনু ঠাকুরকে প্রার্থী করা হয়েছে।

জয়নগরে প্রার্থী অশোক কাণ্ডারী, যাদবপুরে অনির্বাণ গঙ্গোপাধ্যায়, হাওড়ায় ডা. রথীন চক্রবর্তী, হুগলিতে লকেট চট্টোপাধ্যায়, কাঁথিতে সৌমেন্দু অধিকারী, বাঁকুড়ায় সুভাষ সরকার, বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ, আসানসোল পবন সিং, বোলপুরে প্রিয়া সাহা ও পুরুলিয়ায় জ্যোতির্ময় সিং মাহাত প্রার্থী হয়েছেন। ঘাটালে প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+