Lok Sabha Election 2024: প্রথমেই তৃণমূলকে গোল! বাংলার ২০ আসনে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি! গত কয়েকদিন আগেই প্রার্থী নিয়ে দফায় দফায় বৈঠক হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এই বৈঠক হয়। যেখানে দেশের ১৯৫ টি আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করে বিজেপি।

এরপরেই আজ শনিবার আনুষ্ঠানিক ভাবে সেই নাম ঘোষণা করা হল বিজেপির তরফে। দেশের ১৯৫ টি লোকসভা আসনে (Lok Sabha Election 2024) এই প্রার্থী তালিকা প্রকাশ করা হল। তালিকায় রয়েছে বাংলার ২০ টি আসনও। এক নজরে দেখে নিন বাংলা থেকে কোন আসনে কে প্রার্থী হলেন-

Lok Sabha Election 2024

যে ২০ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা হল-

কোচবিহার - শ্রী নিশীথ প্রামাণিক
আলিপুরদুয়ার - শ্রী মনোজ টিগ্গা
বালুরঘাট - ড. সুকান্ত মজুমদার
মালদা উত্তর - শ্রী খগেন মুর্মু
মালদা দক্ষিণ - শ্রীমতী শ্রীরূপা মিত্র চৌধুরী
বহরমপুর - ড. নির্মল কুমার সাহা
মুর্শিদাবাদ - শ্রী গৌরী শঙ্কর ঘোষ
রানাঘাট - শ্রী জগন্নাথ সরকার
বনগা - শ্রী শান্তনু ঠাকুর
জয়নগর - শ্রী অশোক ভান্ডারি
যাদবপুর - ড. অনির্বাণ গাঙ্গুলি
হাওড়া - ড. রথীন চক্রবর্তী
হুগলি - শ্রীমতী লকেট চট্টোপাধ্যায়
কাঁথি - শ্রী সৌমেন্দু অধিকারী
ঘাটাল - শ্রী হিরন্ময় চট্টোপাধ্যায়
পুরুলিয়া - শ্রী জ্যোতির্ময় সিং মাহাতো
বাঁকুড়া - ড. সুভাষ সরকার
বিষ্ণুপুর - শ্রী সৌমিত্র খাঁ
আসানসোল - শ্রী পবন সিং
বোলপুর - শ্রীমতী প্রিয়া সাহা

বলে রাখা প্রয়োজন, এবার আলিপুরদুয়ার লোকসভা আসন থেকে টিকিট পেলেন না কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা। সেই জায়গায় ওই লোকসভা কেন্দ্র থেকে টিকিট পেলেন মনোজ টিগ্গা। অন্যদিকে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির বিদ্রোহী নেতা অনুপম হাজরার টিকিট পাওয়ার জোর জল্পনা ছিল। কিন্তু তাঁকে টিকিট দেওয়া হয়নি বলেই খবর।

বলে রাখা প্রয়োজন, আজ শনিবার বাংলা ছাড়ার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে একাধিক ইস্যুতে আলোচনা হয়। এরপরেই নয়া দিল্লি থেকে দেশের ১৯৫ টি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করা হল। যার মধ্যে রয়েছে বাংলার এই ২০ টি আসনও।

বলে রাখা প্রয়োজন, বাংলায় লোকসভা হোক কিংবা বিধানসভা ভোট! বাংলায় অন্যান্য উপ নির্বাচনের ক্ষেত্রেও প্রথা মেনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে প্রার্থী তালিকা ঘোষণা করেন। তা করেন ভোটের দিন ঘোষণা পর। কিন্তু সবার আগে প্রার্থী নাম জানিয়ে কার্যত তৃণমূল সহ বিরোধীদের প্রথম গোল দিল বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+