Lok Sabha Election 2024: পঞ্চম দফার আগে ভোট দেওয়ার আবেদন রতন টাটার! কিন্তু কাকে, মোদী না মমতা?
Lok Sabha Election 2024: কুড়ি মে সারা দেশে পঞ্চম দফার নির্বাচন হতে চলেছে। পঞ্চম দফায় যেসব রাজ্যে ভোট হতে চলেছে, তার মধ্যে বাংলা ছাড়াও রয়েছে মহারাষ্ট্রও। এই পঞ্চম দফায় সাধারণ মাানুষকে ভোট দেওয়ার আবেদন করলেন টাটা সন্সের চেয়ারম্যান এমেরিটাস রতন টাটা।
উৎসাহের সঙ্গে ভোটে অংশগ্রহণ করার জন্য আবেদন জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেছেন, সোমবার মুম্বইয়ে ভোটের দিন। ওই দিন তিনি সব মুম্বইবাসীকে দায়িত্বের সঙ্গে ভোট দেওয়ার আবেদন করছেন। তবে শুরু রতন টাটাই নন, শাহরুখ খানও জনগণকে ভোট দেওয়ার আবেদন করেছেন।

- মুম্বইয়ের যেসব আসনে ভোট
পঞ্চম দফায় মুম্বইয়ের ছটি আসনে এবং মুম্বই মেট্রোপলিটন অঞ্চলের চারটি আসনে ভোটগ্রহণ করা হবে। মুম্বইয়ের ছটি আসনের মধ্যে রয়েছে মুম্বই উত্তর, মুম্বই উত্তর পূর্ব, মুম্বই উত্তর পশ্চিম, মুম্বই উত্তর মধ্য, মুম্বই দক্ষিণ এবং মুম্বই দক্ষিণ মধ্য। মুম্বই মেট্রোপলিটনের চারটি আসন হল থানে, কল্যাণ, ভিওয়ান্ডি এবং পালঘর।
Monday is voting day in Mumbai. I urge all Mumbaikars to go out and vote responsibly.
— Ratan N. Tata (@RNTata2000) May 18, 2024
- উল্লেখযোগ্য প্রার্থীরা
উল্লেখযোগ্য যেসব প্রার্থী মুম্বই থেকে লড়াই করছেন, তাঁরা হলেন, কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল, অভিনেতা ভূষণ পাতিল এবং আইনজীবী উজ্জ্বল নিকম। এবার মহারাষ্ট্রের ৪৮ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিজেপি-এনসিপি (অজিত পাওয়ার)- শিবসেনা (শিন্ডে)-র সঙ্গে শিবসেনা (ইউবিটি)-এনসিপি (শারদ পাওয়ার)-কংগ্রেস জোটের।
- রতন টাটার আবেদন
টাটা ট্রাস্টের চেয়ারম্যান রতন টাটা নিজের এক্স হ্যান্ডেলে দেশবাসীর কাছে দায়িত্বশীলতার সঙ্গে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
As responsible Indian citizens we must exercise our right to vote this Monday in Maharashtra. Let’s carry out our duty as Indians and vote keeping our country’s best interests in mind. Go forth Promote, our right to Vote.
— Shah Rukh Khan (@iamsrk) May 18, 2024
- শাহরুখ খানের আবেদন
অন্যদিকে সাহরুক খান নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, দায়িত্বশীল নাগরিক হওয়ার দায়িত্ব পালন করতে সোমবার আমাদের ভোট দিতে হবে। দেশের স্বার্থে দায়িত্ব নিয়ে ভোট দিতে হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications