Lok Sabha Election 2024: উত্তরপ্রদেশেও ধাক্কা খাবে ইন্ডিয়া জোট? কংগ্রেসকে অখিলেশ শর্ত দিতেই জল্পনা
Lok Sabha Election 2024: উত্তরপ্রদেশেও ধাক্কা খেতে চলেছে ইন্ডিয়া জোট? কংগ্রেসকে সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব শর্ত দিতেই এই বিষয়ে রাজনৈতিক মহলে জল্পনা জোরালো।
এ সব যখন হচ্ছে তখন উত্তরপ্রদেশেই রয়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। আজ তা প্রবেশের কথা রয়েছে আমেঠিতে।

পশ্চিমবঙ্গে যে তৃণমূল কংগ্রেস ৪২টি আসনেই লড়বে, তা নিয়ে সংশয় নেই। তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের নেতাদের মধ্যে বিবৃতি, পাল্টা বিবৃতি চলছে। তৃণমূলের দাবি, ইন্ডিয়া জোটে তাদের কথা গুরুত্ব দেওয়া হচ্ছে না। সিপিআইএমের কথাতেই চলছে কংগ্রেস। অধীর রঞ্জন চৌধুরীর ভূমিকায় ক্ষুব্ধ তৃণমূল।
বাংলায় যখন রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা এসেছিল তখন প্রশাসনিক মহল থেকে বারবার যেভাবে বাধা দেওয়া হয়েছে তাতে ক্ষোভ ছিল কংগ্রেসের। এই যাত্রায় কংগ্রেসের সঙ্গে ছিল সিপিআইএম। ফলে বাংলায় ইন্ডিয়া জোটের কোনও প্রভাব থাকছে। মূলত ত্রিমুখী লড়াই-ই হবে।
এবার ইন্ডিয়া জোটের ধাক্কা খাওয়ার ইঙ্গিত উত্তরপ্রদেশে। আমেঠি হয়ে রায়বরেলি যাবে ভারত জোড়ো ন্যায় যাত্রা। এতে অংশগ্রহণের জন্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের আমন্ত্রণ অখিলেশ গ্রহণ করলেও এখন বেঁকে বসছেন। তাঁর সাফ কথা, আসন ভাগাভাগি চূড়ান্ত না হলে তিনি ও তাঁর দলের কেউ এই যাত্রায় অংশ নেবেন না।
অখিলেশের কথায়, আলোচনা চলছে। দুই তরফেই তালিকা সামনে আনা হচ্ছে। আসন ভাগাভাগি চূড়ান্ত হলে তবেই এই ন্যায় যাত্রায় অংশ নেওয়া হবে। সূত্রের খবর, আসন ভাগাভাগির তালিকা চূড়ান্ত। তবে কয়েকটি আসন নিয়ে রাহুল গান্ধী অনড় অবস্থান নিয়ে বসে রয়েছেন। তাতেই জোটের প্রার্থী চূড়ান্ত করতে দেরি হচ্ছে।
সমাজবাদী পার্টি সম্প্রতি ১১টি আসন কংগ্রেসকে ছাড়ার প্রস্তাব দিয়েছিল। আসন রফা নিয়ে অখিলেশের সঙ্গে কথা হচ্ছে, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গের। বে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে ইউপিতেও বাজিমাত করার পথে বিজেপি












Click it and Unblock the Notifications