Lok Sabha Election 2024: বিজেপির সঙ্গে কোনও জোট নেই এআইএডিএমকের! নির্বাচনের আগেই হবে সিদ্ধান্ত
লোকসভা নির্বাচনের আগে আরও এক ধাক্কা বিজেপির। ইন্ডিয়া জোটের পাল্টা বিজেপি ৩৮-৪০ দলের ঐক্যবদ্ধতার ছবি দেখালেও, তাদের জোটসঙ্গী এআইএডিএমকেই বেঁকে বসল। তারা সাফ জানিয়ে দিল এই মুহূর্তে বিজেপির সঙ্গে কোনও জোট নেই তাদের। তবে ২০২৪-এর ভোটের আগে তারা নতুন করে সিদ্ধান্ত নিতে পারে।
এআইএডিএকের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, "আন্নামালাই বিজেপির রাজ্য সভাপতি হওয়ার জন্য অযোগ্য। তিনি নিজেকে প্রজেক্ট করার জন্য প্রয়াত নেতাদের সম্পর্কে খারাপ কথা বলেন।" পার্টি আইকন জয়ললিতা সম্পর্কে রাজ্য বিজেপি প্রধানের মন্তব্যের উদ্ধৃতি দিয়ে এআইএডিএমকে নেতা জয়কুমার বলেন জোটকে ভাঙার পর্যায়ে নিয়ে এসেছিল বিজেপিই।

এআইএডিএমকে-বিজেপির আপাতত কোনও জোট নেই। তামিলনাড়ুর পার্টির তরফে এদিন এ কথা ঘোষণা করা হয়েছে। এআইএডিএমকে প্রতিষ্ঠাতা এমজিআর-এর পরামর্শদাতা প্রয়াত সিএন আন্নাদুরাইয়ের বিষয়ে রাজ্য বিজেপি প্রধান কে আন্নামালাইয়ের মন্তব্যে ক্ষুব্ধ এআইএডিএমকে।
এআইএডিএমকে এদিন বলেন, "আমরা নির্বাচনের আগে জোটের বিষয়ে সিদ্ধান্ত নেব।" এআইএডিএমকে নেতা ডি জয়কুমার বলেছেন, তিনি এই বিষয়ে দলের অবস্থানের কথা তুলে ধরেছেন। বিজেপির শীর্ষ সূত্র অবশ্য জানিয়েছে বিষয়টি সমাধান করার কথা ভাবা হচ্ছে।
এআইএডিএমকের তরফে রাজ্য বিজেপি প্রধানকে সংযত হতে বলা হয়েছিল। দলের কর্মীরা প্রয়াত মুখ্যমন্ত্রীর কোনও অপমান সহ্য করবে না বলেও জানান তিনি। রাজ্য বিজেপি প্রধান ক্ষমতাসীন ডিএমকে এবং বিরোধী দল এআইএডিএমকে সমদূরত্ব রেখে চলছিল।
রাজ্যে বিজেপির ক্ষমতা নগণ্য। এআইএডিএমকে পুঁজি করে জোটে নিজেকে বড় ভাই হিসাবে তুলে ধরেছে বিজেপি। এআইএডিএমকে-র পনিরসেলভম এবং ই পালানিসামির মধ্যে দ্বন্দ্ব মিটিয়ে জোটকে সবুজ সংকেত দিয়েছিল বিজেপি। গত বিধানসভা নির্বাচনে ডিএমকে-র কাছে ক্ষমতা হারানোর পর থেকে তা আবার দেখা দিয়েছে।
আন্নামালাই ২০২৪ সালের নির্বাচনের জন্য এআইএডিএমকের সঙ্গে জোটের বিরুদ্ধে কথা বলেছিলেন। এআইএডিএমকের তরফে বলা হয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও, জয়ললিতা দীর্ঘদিন ধরে বিজেপির সাথে জোট গঠন করেননি। কারণ বিজেপি দলটি দ্রাবিড় রাজনীতিতে অযোগ্য।












Click it and Unblock the Notifications