দ্বিতীয় দফার পরেই ওয়াশআউট বিজেপি! ভয় ছড়াচ্ছেন প্রধানমন্ত্রী মোদী, অভিযোগ কংগ্রেসের

Lok Sabha Election 2024: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্নাটক সফরের আগে তীব্র আক্রমণ কংগ্রেসের। তারা বলছেন দ্বিতীয় দফার নির্বাচনের পরে বিজেপি ওয়াশআউট হয়ে গিয়েছে। যার জেরে প্রধানমন্ত্রী মোদী ভয় দেখোনা শুরু করেছেন। কর্নাটকে সমাবেশের আগে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ প্রধানমন্ত্রীকে প্রশ্ন বাণে জর্জরিত করেছেন।

তিনি এদিন বলেন, দ্বিতীয় দফায় ওয়াশআআউটের পরে মরিয়া প্রধানমন্ত্রী কর্নাটকে সমাবেশ করছেন। মিথ্যা বলার পরিবর্তে, ভয় দেখানোর পরিবর্তে তাঁর উচিত কয়েকটি প্রশ্নের জবাব দেওয়া বলেছেন জয়রাম রমেশ।

Jairam Ramesh

  • জয়রাম রমেশের প্রশ্ন

কর্নাটকের বিজেপি সাংসদরা কেন খারাপ পারফর্ম করেছে প্রশ্ন করেছেন তিনি। কের কেন্দ্রের খরা ত্রাণ তহবিলে ২০ শতাংশের কম অর্থ বরাদ্দ করা হয়েছে, সেই প্রশ্ন তুলেছেন তিনি। কর্নাটকে কেন্দ্রের বেশ কিছু প্রকল্পের টাকা আটকে রাখা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। এই সময় বিজেপির সাংসদরা কোথায়, সেই প্রশ্ন করেছেন তিনি।

  • কর্নাটকের প্রতি অবহেলা

প্রসঙ্গত পার্লামেন্টারি রিসার্চ সার্ভিসের সাম্প্রতিক তথ্যের উল্লেখ করে রমেশ বলেছেন, কর্নাটকের বিজেপি সাংসদরা তাদের দায়িত্বের প্রতি অবহেলা করেছেন। যেখানে সংসদে সাংসদের জাতীয় গড় উপস্থিতি ৭৯ শতংশ, সেখানে কর্নাটকের সাংসদদের গড় উপস্থিতির হার ছিল ৭১ শতাংশের থেকেও কম।
এছাড়াও কর্নাটকের ২৬ জন সাংসদই রাজ্যের কথা সংসদে তুলে ধরেনি বলে অবিযোগ করেছেন জয়রাম রমেশ। তিনি বলেছেন, এমজিএনআরইজিএ, খরা-বন্যার তহবিল, রেশনের জন্য অতিরিক্ত চালের বরাদ্দ কেন্দ্র দিতে অস্বীকার করেছে বলে অবিযোগ করেছেন তিনি।

  • কাজ করেননি বিজেপি সাংসদরা

জয়রাম রমেশ অভিযোগ করেছেন, বিজেপির সাংসদদের মধ্যে তিনজন পাঁচ বছরে একটিও প্রশ্ন করেননি। পাঁচজন সাংসদ একক বিতর্কে অংশ নেননি। যখন বিজেপি সাংসদরা রাজ্যকে উপেক্ষার জন্য সমালোচিত হচ্ছেন, সেই সময় সাতজন সাংসদ শুধুমাত্র নির্বাচনী এলাকায় আরএসএস-বিজেপি অ্যাজেন্ডাগুলিতে মনোনিবেশ করেছিলেন বলে অভিযোগ করেছেন তিনি।

  • মোদী কেন কর্নাটকের প্রতি উদাসীন?

জয়রাম রমেশ বলেছেন, কর্নাটক তীব্র খরার পরিস্থিতির মধ্যে রয়েছে। সেখানকার ২৩৬ টি তালুকের মধ্যে ২২৩ টি খরার কবলে পড়েছে। যার মধ্যে ১৯৬ টি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেছেন, কর্নাটক সরকার সুপ্রিম কোর্টে যাওয়ার পরে কেন্দ্র বাধ্য হয়ে ৩৪৯৮ কোটি টাটকা মঞ্জুর করে। তবে তা মোট পরিমাণের ২০ শতাংশের কম বলে দাবি করেছেন তিনি।

জয়রাম রমেশ বলেছেন, গত বছরের কেন্দ্রীয় বাজেটে মোদী সরকার বলেছিল, কর্নাটকের উচ্চ ভাদ্র প্রকল্পের জন্য ৫৩০০ কোটি টাকা অনুদান দেবে। কিন্তু তারপর থেকে একবছরের বেশি সময় পার হয়ে গেলেও এই অনুদানের এক পয়সাও কেন্দ্র থেকে আসেনি বলে জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+