পিকে-ইয়ান ব্রেমারের পর যোগেন্দ্র যাদবের বড় ভবিষ্যদ্বাণী! লোকসভায় কত আসন পেতে পারে বিজেপি ও কংগ্রেস
Lok Sabha Election 2024: রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোর থেকে শুরু করে আমেরিকার রাজনৈতিক বিশ্লেষক বলেছেন, ২০২৪-এ ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি তথা নরেন্দ্র মোদীর জয় শুধু সময়ের অপেক্ষা। প্রশান্ত কিশোরের মন্তব্য নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হয়েছে। তবে প্রশান্ত কিশোর নিজের অবস্থানে অনড় রয়েছে।
মনস্তত্ত্ববিদ- রাজনৈতিক বিশ্লেষক থেকে রাজনীতিবিদ হওয়া যোগেন্দ্র যাদব সর্বশেষ ভবিষ্যদ্বাণী করেছেন এবারের লোকসভা নির্বাচন নিয়ে। তিনি বলেছেন, বিজেপি আরও একটি সাধারণ নির্বাচনে জয়লাভ করতে চলেছে। যেখানে কংগ্রেসের নির্বাচনী পুনরুজ্জীবনের আশা ধাক্কা খাবে বলেও মন্তব্য করেছেন তিনি।

- কত পেতে পারে বিজেপি
প্রশান্ত কিশোর বলেছিলেন, বিজেপি ৩৭০ না পেলেও ২০১৯-এর ৩০৩ আসনের সীমা ছাড়িয়ে যেতে পারে। এব্যাপারে মন্তব্য করতে গিয়ে যোগেন্দ্র যাদব বলেছেন, বিজেপি ২৪০ থেকে ২৬০ টি আসন পেতে পারে। এনডিএ-র অন্য সহযোগীরা ৩৪-৪৫ টি আসন পেতে পারে। ফলে এনডিএ জোট সব মিলিয়ে পেতে পারে ২৭৫ থেকে ৩০৫ টি আসন।
- কত আসন প্রাপ্তি হতে পারে কংগ্রেসের
যোগেন্দ্র যাদবের মূল্যায়ন অনুসারে, কংগ্রেস ৮৫ থেকে একশোটি আসন পেতে পারে। ইন্ডিয়া ব্লক পেতে পারে ১২০ থেকে ১৩৫ টি আসন। প্রসঙ্গত ২০১৯-এর সাধারণ নির্বাচনে কংগ্রেস পেয়েছিল মাত্র ৫২ টি আসন।
- বিশ্লেষণে পরিচিত মুখ যোগেন্দ্র যাদব
যোগেন্দ্র যাদবকে দেশের নির্বাচন-সামাজিক-রাজনৈতিক বিষয়গুলি ব্যাখ্যা করার অন্যতম বিশ্বস্ত মুখ বলে ধরে নেওয়া হয়। তিনিই এবারের নির্বাচন নিয়ে তাঁর মূল্যায়ন জানিয়েছেন। তিনি বলেছেন, বিজেপি ২৪০-২৬০টি আসন পেতে পারে। আর তাদের সহযোগীরা ৩৪-৪৫ টি আসন পেতে পারে। যেখানে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭২ টি আসন।
- শেয়ার করেছেন প্রশান্ত কিশোর
প্রশান্ত কিশোর যোগেন্দ্র যাদবের ভবিষ্যদ্বাণী সংক্রান্ত একটি ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন। তিনি বলেছেন, যোগেন্দ্র যাদব ২০২৪-এর লোকসভা নির্বাচনে নিজের চূড়ান্ত মূল্যায়ন শেয়ার করেছেন। সেখানে তিনি বিজেপি ২৪০-২৬০টি আসন পাবে বলে জানিয়েছেন। আর এনডিএ-র অন্য সহযোগীরা ৩৫-৪৫ আসন পেতে পারে। সব মিলিয়ে দেশে যেখানে সরকার তৈরি করতে ২৭২ টি আসনের দরকার, সেখানে বিদায়ী লোকসভায় বিজেপি ও এনডিএ-র আসন রয়েছে যথাক্রমে ৩০৩ ও ৩২৩। সেখানে অবশ্য শিবসেনাকে অন্তর্ভুক্ত করা হয়নি।
- কী বলেছিলেন প্রশান্ত কিশোর
এই সপ্তাহের এক সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছিলেন, বিজেপি স্বাচ্ছ্বন্দে সংখ্যাগরিষ্ঠতা অতিক্রম করবে। কারণ শাসকদল এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনও অসন্তোষ নেই। তবে তারা ৩৭০ আসন পাবে না বলেও ফের একবার জানিয়েছিলেন তিনি।
- কী বলেছিলেন আমেরিকার রাষ্ট্রবিজ্ঞানী
সম্প্রতি আমেরিকার রাষ্ট্রবিজ্ঞানী ইয়ান ব্রেমার সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, এবারের নির্বাচনে বিজেপি ২৯৫ থেকে ৩১৫ টি আসন পেতে পারে।












Click it and Unblock the Notifications