Lok Sabha Election 2024: এনডিএ থামবে চারশোর অনেক আগেই! ABP-Cvoter জনমত সমীক্ষার ফলে কী আভাস?

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনে এবার এনডিএ-র পাখির চোখ চারশোর বেশি আসন পাওয়া। নিউজ ১৮-র জনমত সমীক্ষার ফলাফলে ৪১১ আসনে জেতার আভাস দেওয়া হয়েছিল।

এবিপি-সিভোটারের জনমত সমীক্ষার ফলাফল আজ সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, এনডিএ থামছে চারশোর অনেক আগেই।

Lok Sabha Election 2024

সমীক্ষার ফলাফল কখনও ধ্রুবসত্য নয়। এখনও নির্বাচনের দিন ঘোষণা হয়নি। যা হবে আগামীকাল। অনেক ইস্যু মানুষের মনকে এদিক-ওদিক করে দিতে পারে। জানা গিয়েছে, এবিপি-সিভোটারের এই জনমত সমীক্ষা চালানো হয়েছে ১ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ অবধি। ৪১,৭৬২ ভোটারের মতামতের ভিত্তিতে এই সমীক্ষার ফল।

এই জনমত সমীক্ষার ফলাফল অনুযায়ী, এনডিএ পেতে পারে ৩৬৬টি আসন। ইন্ডিয়া জোটের ঝুলিতে যেতে পারে ১৫৬টি আসন। অন্যান্যরা পেতে পারে ২১টি আসনে। এনডিএ ৪৬ শতাংশ ভোট পেতে পারে। ইন্ডিয়া জোট পেতে পারে ৩৯ শতাংশ ভোট, অন্যান্যরা পেতে পারে ১৫ শতাংশ ভোট।

ওপিনিয়ন পোল অনুযায়ী, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। বিজেপি একাই পেতে পারে ৩১৬টি আসন। এনডিএতে থাকা তেলুগু দেশম পার্টি ও জনসেনা পার্টি ১৭টি, জেডিইউ ও এলজেপি ১৫টি, জেডিএস ২টি, এজেপি ও ইউসিসিএল ৩টি, আজসু ১টি, একনাথ শিণ্ডের শিবসেনা ও অজিত পওয়ারের এনসিপি মহারাষ্ট্রে ২টি, এনডিপিপি ১, এসকেএম ১ ও আপনা দল ২টি আসনে জিততে পারে।

নিউজ ১৮-র জনমত সমীক্ষায় পশ্চিমঙ্গে তৃণমূল ১৭ ও বিজেপি ২৫টি আসন পাবে বলা হয়েছে। গত লোকসভা নির্বাচনে বাংলায় তৃণমূল ২২টি, বিজেপি ১৮টি ও কংগ্রেস ২টি আসনে জিতেছিল। এবিপি-সিভোটারের জনমত সমীক্ষায় আভাস বাংলায় তৃণমূল ২৩ ও বিজেপি ১৯টি আসন পাবে। টিএমসি ৪২, এনডিএ ৪১ ও ইন্ডিয়া জোট ৭ শতাংশ ভোট পেতে পারে।

এই জনমত সমীক্ষা অনুযায়ী, মহারাষ্ট্রে এনডিএ ২৮টি ও ইন্ডিয়া জোট ২০টি আসন জিততে পারে। বিহারে এনডিএ ৩২টি ও ইন্ডিয়া জোট ৮টি আসন পেতে পারে। উত্তর-পূর্ব রাজ্যগুলিতেও গেরুয়া ঝড়ের আভাস দেওয়া হয়েছে। ওডিশায় বিজেপি ১০টি ও বিজেডি ১১টি আসন জিততে পারে। ইন্ডিয়া জোট ফিরতে পারে খালি হাতে।

গোয়ায় ১টি করে আসন এনডিএ ও ইন্ডিয়া জোট পেতে পারে। মধ্যপ্রদেশে বিজেপি ২৮টি ও ইন্ডিয়া জোট ১টি আসনে জিততে পারে। ছত্তিশগড়ে বিজেপি ১১-০ করার পথে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+