Lok Sabha Election 2024: আসন-ভাগ নিয়ে AAP-কংগ্রেস বৈঠক! কোন দলের কটি আসনে লড়াই কী বলছেন নেতারা
Lok Sabha Election 2024: একত্রিশে জানুয়ারির ডেটলাইন সামনে রেখে আটই জানুয়ারি কংগ্রেস ও আম আদমি পার্টি আসন ভাগ নিয়ে আলোচনা করল। কংগ্রেসের তরফে দলের জোট কমিটির প্রধান মুকুল ওয়াসনিক বলেছেন, খুব ভাল বৈঠক হয়েছে। দু'দলের প্রতিনিধিদের নিয়ে প্রায় আড়াই ঘন্টা বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে। আলোচনা খুব সুন্দর পরিবেশে হয়েছে বলে জানিয়েছে দু'পক্ষই।
মুকুল ওয়াসনিক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে জানিয়েছেন, এই আলোচনা জারি থাকবে। কয়েক দিনের মধ্যে দু'দলের মধ্যে আবারও বৈঠক হবে। সেই সময়ে আসন ভাগাভাগি চূড়ান্ত হবে বলে আশাবাদী তিনি। তবে আলোচনা নিয়ে কোনও তথ্য প্রকাশে তিনি রাজি হননি। কংগ্রেস নেতা বলেছেন দুই দলই ইন্ডিয়া ব্লকের গুরুত্বপূর্ণ অংশ। আলোচনার মাধ্যমে বিজেপির সামনে কঠিন প্রতিদ্বন্দ্বিতা খাঁড়া করার ব্যাপারে আশাবাদী তিনি।

দুইদলের বৈঠকে কোন কোন রাজ্য নিয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে কথা বলতে রাজি হয়নি আপও। তবে সূত্রের খবর, কংগ্রেসের তরফে পঞ্জাবে ছ'টি ও দিল্লিতে তিনটি আসন দাবি করা হয়েছে। সেই পরিস্থিতিতে শেষ পর্যন্ত কোন দলের কত আসনে দাবি টিকে থাকে এখন সেটাই দেখার।
তবে আপের তরফে ইঙ্গিত করা হয়েছে, গোয়া, গুজরাত, মধ্যপ্রদেশ কিংবা হরিয়ানার মতো রাজ্যে আপ কংগ্রেসের কাছে আসন দাবি করতে পারে। উল্লেখ্য, অরবিন্দ কেজরিওয়াল সাত জানুয়ারি রবিবার গুজরাত সফরে ভারুচ আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করে দেন। তিনি জানিয়েছিলেন, দলীয় বিধায়ক চৈত্র ভাসাভা ভারুচ আসন থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন।
আপ সূত্রে আরও জানা গিয়েছে, শুধুমাত্র দিল্লি কিংবা পঞ্জাব নয়, যেসব রাজ্যে আপের নির্বাচিত প্রতিনিধি কিংবা সংগঠন রয়েছে, সেইসব রাজ্য নিয়ে তারা আলোচনা করবে। তবে আপ যেমন আগে জানিয়েছিল পঞ্জাবের ১৩ টি আসনেই তারা প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, সেই জায়গায় তারা কটি আসনে গিয়ে নামে এখন সেটাই দেখার।
অন্যদিকে কংগ্রেস সূত্রে খবর, যেসব রাজ্যে তারা জোট করতে চায়, সেই তালিকায় রয়েছে জম্মু ও কাশ্মীর. দিল্লি, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কেরল ও তামিলনাড়ু। সহযোগী দলগুলি সময় দিতে থাকলে, আসন-ভাগ নিয়ে আলোচনা এগিয়ে যাবে বলে জানিয়েছিলেন সলমন খুরশিদ। তবে বাংলা নিয়ে কংগ্রেস হাইকমান্ড কোন অসম্ভবকে সম্ভব করে এখন সেটাই দেখার।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications