২০১৯-এর লোকসভা নির্বাচনের দিন ঘোষণা! ভোট শুরু ১১ এপ্রিল

২০১৯-এর লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। দিল্লিতে এই ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার নেতৃত্বে ফুল বেঞ্চ।

২০১৯-এর লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। দিল্লিতে এই ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার নেতৃত্বে ফুল বেঞ্চ। ছিলেন অপর দুই নির্বাচন কমিশনারও। ৭ দফায় লোকসভা ভোট। প্রথম দফার ভোট শুরু হবে ১১ এপ্রিল। ভোট গণনা ২৩ মে।

২০১৯-এর লোকসভা নির্বাচনের দিন ঘোষণা! ভোট শুরু ১১ এপ্রিল

প্রথম দফার ভোট ১১ এপ্রিল ২০ টি রাজ্যে ৯১ টি কেন্দ্রে ভোট , দ্বিতীয় দফায় ১৮ এপ্রিল ১৩ রাজ্যের ৯৭ আসনে, তৃতীয় ২৩ এপ্রিল ১৪ টি রাজ্যের ১১৫ টি কেন্দ্রে ভোট, চতুর্থ দফায় ২৯ এপ্রিল ৯ টি রাজ্যের ৭১টি কেন্দ্রে ভোট, পঞ্চম দফায় ৬ মে ৭ রাজ্যের ৬১ টি আসনে ভোট, ষষ্ঠ দফায় ১২ মে ৭ রাজ্যের ৪৯ আসনে ভোট , ৭ ম তথা শেষ দফা ১৯ মে ৮ রাজ্যের ৫৯ আসনে ভোট।

  • ১১ এপ্রিল অন্ধ্র ২৫ টি আসনে, অরুণাচল ২, অসম ৫, বিহার ৪, ছত্তিসগড় ১, জম্নুও কাশ্মীর ২, মহারাষ্ট্র ৭, মেঘালয় ২, সিকিম ১, তেলেঙ্গানা ১৭, ত্রিপুরা ১, উত্তরপ্রদেশ ৮, উত্তরাখণ্ড ৫, পশ্চিমবঙ্গ ২,আন্দামান ১, লাক্ষাদ্বীপ ১ টি আসনে ভোট
  • ১৮ এপ্রিল অসম ৫, বিহার ৫, ছত্তিসগড় ৩, জম্মু ও কাশ্মীর ২, কর্নাটক ১৪, মহারাষ্ট্র ১০, মনিপুর ১, ওড়িশা, ৫, তামিলনাড়ু ৩৯, ত্রিপুরা ১, উত্তরপ্রদেশ ৮, পশ্চিমবঙ্গ ৩, পুদুচেরি ১
  • ২৩ এপ্রিল, অসম ৪, বিহার ৫, ছত্তিশগড় ৭, গুজরাত ২৬, গোয়া ২, জম্মু ও কাশ্মীর ১, কর্নাটক ১৪, কেরল ২০, মহারাষ্ট্র ১৪, ওড়িশা ৬, উত্তরপ্রদেশ ১০, পশ্চিমবঙ্গ ৫, দাদরা ও নগর হাভেলি ১, দমন অ্যান্ড দিও ১
  • ২৯ এপ্রিল, বিহার ৫, জম্মু ও কাশ্মীর ১, ঝাড়খণ্ড ৩, মধ্যপ্রদেশ ৬, মহারাষ্ট্র ১৭, ওড়িশা ৬, রাজস্থান ১৩, উত্তর প্রদেশ ১৩, পশ্চিমবঙ্গ ৮
  • ৬ মে বিহার ৫, জম্মু ও কাশ্মীর ২, ঝাড়খণ্ড ৪, মধ্যপ্রদেশ ৭, রাজস্থান ১২, উত্তরপ্রদেশ ১৪, পশ্চিমবঙ্গ ৭
  • ১২ মে, বিহার ৮, হরিয়ানা ১০, ঝাড়খণ্ড ৪, মধ্যপ্রদেশ ৮, উত্তরপ্রদেশ ১৪, পশ্চিমবঙ্গ ৮, দিল্লি ৭
  • ১৯ মে, বিহার ৮, ঝাড়খণ্ড ৩, মধ্যপ্রদেশ ৮, পঞ্জাম ১৩, পশ্চিমবঙ্গ ৯, চণ্ডীগড় ১, উত্তরপ্রদেশ ১৩, হিমাচল প্রদেশ ৪

মুখ্য নির্বাচন কমিশনার বলেন সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে কমিশন বদ্ধ পরিকর। ভোটের যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সব রাজ্যের নির্বাচনী আধিকারিক, মুখ্যসচিব, ডিজিপিদের সঙ্গে ইতিমধ্যে কথাও হয়ে গিয়েছে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। বৈঠক হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গেও। কেন্দ্র ও রাজ্যের শুল্ক দফতরের সঙ্গে আলোচনা হয়েছে। আবহাওয়া, ধর্মীয় উৎসব সব কিছু মাথায় রেখে নির্ঘন্ট তৈরি করা হয়েছে।

এবার মোট ৯০ কোটি ভোটার। নতুন ভোটার দেড় কোটি। সবকটি বুথে ভিভিপ্যাট ব্যবহার করা হবে। ইভিএম-এ প্রার্থীদের ছবি থাকবে। প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে তা মনোনয়ন পত্রে উল্লেখ করতে হবে। ভোটের ৪৮ ঘন্টা আগে লাউডস্পিকারে নিষেধাজ্ঞা। ভোটারদের আস্থা বাড়াতে বাহিনী রুটমার্চ করবে। অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে ভিডিও তুলে নির্বাচন কমিশনকে পাঠাতে পারবেন ভোটার। সব সংবেদনশীল ঘটনার ভিডিওগ্রাফি করা হবে। এবার পোলিং স্টেশনের সংখ্যা ১০ লক্ষ। ইভিএম স্থানান্তরে জিপিএস-এ নজরদারি করা হবে। এদিন নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই আদর্শ আাচরণ বিধি চালু হয়ে গিয়েছে।

ফেক নিউজ আর হেট নিউজের ওপর নজরদারিতে আলাদা করে নজরদারি। থাকবেন নির্দিষ্ট অফিসার। সোশ্যাল মিডিয়ায় খরচ নির্বাচনী খরচের মধ্যে রাখা হবে।

২০০৯ সালে ভোটের দিন ঘোষণা হয়েছিল ২ মার্চ। ২০১৪ সালে ভোটের দিন ঘোষণা হয়েছিল ৫ মার্চ। এবার হল ১০ মার্চ। যোড়শ লোকসভার মেয়াদ শেষ হচ্ছে ৩ জুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+