লোকসভা ভোট ২০১৪: ভোটার আই-কার্ড নিয়ে কিছু কথা

ভোটার তালিকা
নয়াদিল্লি, ৬ মার্চ: নির্বাচন কমিশন লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে। এবার শুধু নির্দিষ্ট দিনে বুথে গিয়ে ভোট দেওয়ার পালা। কিন্তু ভোট দিতে গেলেও তো লাগবে ভোটার আই-কার্ড। এখন প্রশ্ন হল, যাঁরা এখনও কার্ড পাননি বা কার্ডে নাম-ঠিকানা ভুল রয়েছে, তাঁরা কী করবেন?

নিম্নলিখিত পদ্ধতিগুলি অনুসরণ করলে নতুন বা সংশোধিত ভোটার আই-কার্ড পাওয়া আপনার পক্ষে সহজ হবে। যেমন:

ভোটার আই-কার্ড পেতে হলে আপনাকে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে হবে। প্রথমে আপনি অনলাইন রেজিস্ট্রেশন করুন অথবা ৯ মার্চ আপনার বাড়ির কাছাকাছি আয়োজিত ক্যাম্পে গিয়ে ফর্ম নম্বর-৬ পূরণ করুন।

মনে রাখবেন, অনলাইনে নাম নথিভুক্ত করলে আপনাকে নিজের মোবাইল নম্বর এবং ই-মেইল আইডি দিতে হবে। আপনাকে তখন একটি ভেরিফিকেশন কোড পাঠাবে নির্বাচন কমিশন। সেই কোড এন্টার করলে তবেই নির্দিষ্ট ফর্ম পূরণ করতে পারবেন।

যদি আপনি বিদেশে থাকেন, তা হলে আপনাকে ফর্ম ৬-এ পূরণ করতে হবে।

যদি আপনার ভোটার আই-কার্ডে নাম, ঠিকানা, বাবার নাম ইত্যাদি ভুল থাকে, তা হলে আপনাকে ফর্ম-৮ পূরণ করতে হবে।

আর যদি বাসস্থান বদল করে থাকেন, তা হলে আপনাকে ফর্ম-৮এ পূরণ করতে হবে।

ব্যস, তা হলে আর দেরি কেন?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+