(ছবি) লোকসভা নির্বাচন ২০১৪ : নেতাদের মন্তব্যে পান হাসির খোরাক
লোকসভা নির্বাচনের আগে বাকযুদ্ধে নেমেছেন সব দলের নেতারা। কখনও গুরু গম্ভীর ঘোর রাজনৈতিক মন্তব্য। কখনও আবার মাঝে মধ্যে চলছে হাল্কা মেজাজের আলটপকা কথা। যা হয়ে উঠতে পারে আম জনতার হাসির খোরাক। আর এই তালিকায় আপাতত শীর্ষে রয়েছেন কংগ্রেস সুপ্রিমো রাহুল গান্ধী। দেখা নেওয়া যাক এমনই সেরা ৫ হাসির খোরাক।
রাহুল গান্ধী
মনের মতো মেয়ে খুঁজে পেলে তবে আমি বিয়ে করব। আমি এখন লোকসভার যুদ্ধ নিয়েই ব্যস্ত। দুর্ভাগ্যবশত ব্যক্তিগত জীবনে নজর দেওয়ার আমার সময় নেই।
পুনশ্চ : রাহুলবাবু তাহলে ইউএসএ-তে যে আপনার দীর্ঘদিনের বান্ধবী রয়েছে তিনি কী আপনার মনের মতো না। নাকি আপনি আর বাবার পথপ্রদর্শক হতে চাইছেন না এ বিষয়ে।
অরবিন্দ কেজরিওয়াল
মানুষ সিদ্ধান্ত নিক আমি বারাণসী থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করব কি না।
দল সিদ্ধান্ত নিয়েছে, আমি মোদীর বিরুদ্ধে লোকসভা নির্বাচনে দাঁড়াব। কিন্তু আমি অত্যন্ত সামান্য একজন মানুষ। এটা মানুষের যুদ্ধ। আমি শুধু তাদের মুখ মাত্র।
জনতা একজন নির্ভীক প্রধানমন্ত্রী চায়, নাকি যে জেতার জন্য নিরাপদ আসনে দাঁড়াবে।
পুনশ্চ : আর যদি জনতা না বলে তখন কোথায় যাবেন কেজরিবাবু?
শ্রী শ্রী রবিশঙ্কর (ধর্মগুরু)
কেজরিওয়াল এখনও শিশু।
পুনশ্চ : গুরুজি উনি বড় হবেন কবে?
উদ্ধব ঠাকরে (শিবসেনা সুপ্রিমো)
রাহুল গান্ধীর নির্বাচনে জয়ের স্বপ্ন অনেকটা ফুটো বেলুনে হাওয়া ভরার মতো।
পুনশ্চ : ফুটো বেলুন। আহা বেলুন তো তবে ফুলবেও না ফাটবেও না, বেলুন ফোলানো থেকে ফুরসত না পেলে রাহুল বিয়ে করবেন কবে?
রাহুল গান্ধী
অরুণাচল খুব সুন্দর একটি জায়গা। এখানকার মহিলারা খুব সুন্দরী।
পুনশ্চ : তাহলে কি সোনিয়া গান্ধীর বউমা অরুণাচল থেকেই আসছেন নাকি?

চড়কায় সুতো কাটব...
বারাণসীর মানুষ যদি আপনাকে প্রা৪থী হওয়ার ক্ষেত্রে সমর্থন না করে, তাহলে কী করবেন?
কেজরিওয়াল : আর তো কিছু করার নেই চড়কায় সুতোই কাটব নয়।

ঝাড়ুই সঙ্গী...
কেজরিওয়াল : রাজনীতির মতো সুতো কাটতেও যদি ঘেটে ঘ করি, তাতেও পরোয়া নেই, ঝাড়ু তো সঙ্গে আছেই।

বিয়ের ফুল..
তুমি আমায় বিয়ে করবে?

বিয়ে বিয়ে...
রাহুল : তোমাকেও আমার পছন্দ হয়েছে। তুমি আমায় বিয়ে করবে?

মালাবদল...
এমালা তো অনেক হল। বিয়ের মালা কবে গলায় পড়বে আমার?

ষড়যন্ত্র..
উদ্ধব ঠাকরে : সোনিয়াজি রাহুলকে ফুটো বেলুন ধরিয়ে দিয়েছে..মায়ের কথা মতো বেলুন না ফুলিয়ে রাহুল বিয়ে করতে পারবে না। গান্ধী পরিবার আর কোনও উত্তরসূরি পাবে না।
মিশন সাকসেসফুল...

আর কতকাল একা থাকব...
রাহুল : মা আমার ৪৩ বছর হল। আর না, এবার আমি বিয়ে করতে চাই।
মা (সোনিয়া) : জেদ করো না খোকা। যাও মন দিয়ে ভোটের কাজ কর।

শিশুসুলভ...
কেজরিওয়াল তো শিশু..












Click it and Unblock the Notifications