উপনির্বাচনের ফল : ২টি বাদে বাকী সব রাজ্যে বিজেপি হারের স্বাদ পেল

১০ বিধানসভা ও ৪ লোকসভা আসনের উপনির্বাচনের ফলাফল বেরোবে আজ। আগামী ২০১৯ লোকসভা নির্বাচনের আগে এই ফলাফল শাসক-বিরোধী দুই শিবিরের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১০ বিধানসভা ও ৪ লোকসভা আসনের উপনির্বাচনের ফলাফল বেরোবে আজ। পাঞ্জাবের শাহকোট, উত্তরাখণ্ডের থারালি, মেঘালয়ের আম্পাতি, কেরলের চেনগান্নুর, বিহারের জোকিহাট, ঝাড়খণ্ডের গোমিয়া, সিল্লি, পশ্চিমবঙ্গের মহেশতলা, উত্তরপ্রদেশের নূরপুর, মহারাষ্ট্রের পালুস কাড়েগাঁওয়ে ও কর্ণাটকের আরআর নগরে গত সোমবার বিধানসভা উপনির্বাচন হয়েছে। এছাড়াও উত্তরপ্রদেশের কৈরানা, মহারাষ্ট্রের ভাণ্ডারা-গোন্ডিয়া, পলঘর ও নাগাল্যান্ডের একটিমাত্র লোকসভা আসনের ফলাফলও এদিন সামনে আসবে। এর পাশাপাশি কর্ণাটকে আরআর নগরের যে আসনে ভোট স্থগিত ছিল, তার ফলও এদিন বেরোবে। আগামী ২০১৯ লোকসভা নির্বাচনের আগে এই ফলাফল শাসক-বিরোধী দুই শিবিরের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১১ রাজ্যের উপনির্বাচনের ফলাফলের সমস্ত আপডেট

উপনির্বাচনের সমস্ত আপডেট দেখুন এখানে

May 31, 2018, 6:18 pm IST

১৫৫৯২২ ভোটে নাগাল্যান্ড লোকসভা আসনে জয়ী হলেন বিজেপি জোটের এনডিপিপি প্রার্থী তোকেহো ইয়েপথেমি।
May 31, 2018, 5:49 pm IST

ভোট প্রক্রিয়ায় গোলমাল ছিল। ফলে আমরা চাইছি, ফলাফল স্থগিত রেখে ঘটনার তদন্ত হোক। দাবি শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের।
May 31, 2018, 4:28 pm IST

বড় লাফ দিতে হলে দুই পা পিছোতে হয়। সারা দেশে উপনির্বাচনে হারের পরে প্রতিক্রিয়ায় এমনই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
May 31, 2018, 4:16 pm IST

নাগাল্যান্ডে ১৬০৪৭০ ভোটে এনডিপিপি জোট এগিয়ে গেল এনপিপি-র চেয়ে।
May 31, 2018, 3:45 pm IST

ভাণ্ডারা-গোণ্ডিয়া লোকসভা উপনির্বাচনে বড় জয় পেল এনসিপি।
May 31, 2018, 3:27 pm IST

আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই। যাঁরা গণতন্ত্রে বিশ্বাস রাখেন না এটা তাঁদের হার। মানুষ বিজেপিকে কড়া জবাব দিয়েছে। এমনটাই জানালেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ সিং যাদব।
May 31, 2018, 3:13 pm IST

নাগাল্যান্ডে বিজেপি সমর্থিত এনডিপিপি ১ লক্ষ ৩০ হাজার ভোটে এগিয়ে রয়েছে এনপিপি-র চেয়ে।
May 31, 2018, 2:48 pm IST

কৈরানা লোকসভা আসনের উপনির্বাচনে শেষ অবধি এলজেডি প্রার্থী তবসসুম হাসান ৫৫ হাজার ভোটে জয়ী হলেন।
May 31, 2018, 2:36 pm IST

মেঘালয়ে বিধানসভা উপনির্বাচনে জয়ী কংগ্রেস প্রার্থী মিয়ানি ডি শিরা। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমার কন্যা।
May 31, 2018, 2:24 pm IST

মহারাষ্ট্রের পলগড় লোকসভা উপনির্বাচনে ২৯৫৭২ ভোটে জয়লাভ করল বিজেপি।
May 31, 2018, 2:17 pm IST

পঞ্জাবের শাহকোটে অকালি দলের প্রার্থীকে ৩৮, ৮০১ ভোটে হারিয়ে হলেন কংগ্রেসের হরদেব সিং লড্ডি শেরওয়ালিয়া।
May 31, 2018, 2:10 pm IST

কৈরানায় জয়ী ঘোষিত হলেন আরএলডি প্রার্থী তবসসুম হাসান।
May 31, 2018, 1:56 pm IST

ঝাড়খণ্ডের গোমিয়ায় ১৩৪৪ ভোটে জিতলেন জেএমএম প্রার্থী ববিতা দেবী।
May 31, 2018, 1:52 pm IST

মহারাষ্ট্রের ভাণ্ডারা-গোন্ডিয়া লোকসভা নির্বাচনে ২০, ৫৮৩ ভোটে এগিয়ে এনসিপি।
May 31, 2018, 1:51 pm IST

পঞ্জাবের শাহকোটে জয়ী হল কংগ্রেস।
May 31, 2018, 1:50 pm IST

উত্তরাখণ্ডের থারালি বিধানসভা আসনে জয়ী হল বিজেপি।
May 31, 2018, 1:49 pm IST

মহারাষ্ট্রের পলগড়ে জয়ী হল বিজেপি।
May 31, 2018, 1:37 pm IST

নূরপুরে সমাজবাদী পার্টির জেতার খবরে পার্টি অফিসের বাইরে দলীয় সমর্থকদের উল্লাস।
May 31, 2018, 1:17 pm IST

মহেশতলায় জয়ী ঘোষিত হল তৃণমূল কংগ্রেস। শাসক দল পেল ১ লক্ষ ৪ হাজার ২০৬টি ভোট। দ্বিতীয় স্থানে থাকা বিজেপি পেল ৪১ হাজার ৮৮২টি ভোট। ও তৃতীয় স্থানে শেষ করা সিপিএম পেল ৩০, ১৮০টি ভোট। তৃণমূলের জয়ের ব্যবধান ৬২, ৩২৪ ভোট।
May 31, 2018, 1:09 pm IST

বিহারে জেতার পরে তেজস্বী যাদব সাংবাদিক সম্মেলনে ফের একবার তেড়ে সমালোচনা করলেন জেডিইউ নেতা ও মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। আরজেডিকে ছেড়ে বিজেপির সঙ্গে হাত মেলানোয় বিহারের মানুষ নীতীশজিকে ক্ষমা করেনি বলে দাবি করেছেন তেজস্বী।
May 31, 2018, 1:04 pm IST

ঝাড়খণ্ডের সিল্লিতে জয়ী হলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেত্রী সীমা দেবী মাহাতো।
May 31, 2018, 12:57 pm IST

কর্ণাটকের রাজ রাজেশ্বরী নগরে শেষ অবধি বড় ব্যবধানে জিতল কংগ্রেস। জয়ের ব্যবধান ৪১, ১১৬২।
May 31, 2018, 12:49 pm IST

উত্তরপ্রদেশের নূরপুরে ৬২১১ ভোটে জয়ী হলেন সমাজবাদী পার্টির নইমুল হাসান। হারালেন বিজেপি প্রার্থী অবণী সিংকে।
May 31, 2018, 12:46 pm IST

বিহারের জোকিহাটে আরজেডি প্রার্থী শাহনওয়াজ আলম ৪১, ২২৪ ভোটে জয়ী হয়েছেন জেডিইউ-বিজেপি জোটকে হারিয়ে।
May 31, 2018, 12:42 pm IST

মহেশতলায় সপ্তদশ রাউন্ডের গণনার শেষে তৃণমূল ৮৯৩১৮, বিজেপি ৩৩৭১৭, সিপিএম ২৫২৬২
May 31, 2018, 12:35 pm IST

নাগাল্যান্ডে এনপিপিকে ছাপিয়ে বিজেপির জোটসঙ্গী এনডিপিপি ৩৪, ৬৯৯ ভোটে এগিয়ে গিয়েছে।
May 31, 2018, 12:25 pm IST

কেরলের চেনগান্নুর বিধানসভা আসন ধরে রাখল সিপিএম। জেতার ব্যবধান ২০,৯৫৬ ভোট।
May 31, 2018, 12:19 pm IST

বিহারের জোকিহাটে ১৪ রাউন্ড শেষে আরজেডি ১৬২৯৯ ভোটে এগিয়ে গিয়েছে।
May 31, 2018, 12:11 pm IST

উত্তরাখণ্ডের থরালিতে নবম রাউন্ডের শেষে কংগ্রেস প্রার্থী ১০৯২ ভোটে এগিয়ে রয়েছেন।
May 31, 2018, 12:00 pm IST

পঞ্জাবের শাহকোটে কংগ্রেসের লড্ডি শেরিওয়ালা ১১ রাউন্ড শেষে ২৭০৪৯ ভোটে এগিয়ে রয়েছেন।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+