লোকসভা ও রাজ্যসভা টিভি যুক্ত হচ্ছে, তৈরি হবে নতুন একটি চ্যানেল
লোকসভা ও রাজ্যসভা টিভি যুক্ত হচ্ছে, তৈরি হবে নতুন একটি চ্যানেল
সরকার–পরিচালিত টেলিভিশন চ্যানেল লোকসভা ও রাজ্যসভা এবার একত্রিতভাবে দেখা যাবে। অর্থাৎ এই দু’টি চ্যানেল নিয়ে তৈরি হবে সম্পূর্ণ এক নতুন চ্যানেল। তবে নতুন চ্যানেলের নাম কি হবে এবং নতুন চ্যানেলটিকে কারা–কিভাবে পরিচালিত করবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। সূত্র মারফত জানা গিয়েছে, রাজ্যসভা ও লোকসভা চ্যানেল একত্রিত হয়ে নতুন চ্যানেল তৈরি হবে।

এই দুই চ্যানেল কবে এক হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। কিন্তু এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন রাজ্যসভার সেক্রেটারি জেনারেল দেশ দীপক বর্মা। অক্টোবরে বেলগ্রেডে আয়োজিত ১৪১তম আন্তঃ–সংসদীয় ইউনিয়নের বৈঠকে এই ঘোষণা করেন তিনি। যদিও এই দুই চ্যানেলকে যুক্ত করে দেওয়ার কোনও বিশেষ কারণ দেখানো হয়নি। তবে অনুমান করা যাচ্ছে, চ্যানেলগুলির রেটিং ক্রমাগত পড়ে যাচ্ছিল এবং চ্যানেলের ব্যয় কমানোর জন্য এই দু’টি চ্যানেলকে যুক্ত করে দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, চ্যানেল দু’টির বার্ষিক আয়ের চেয়ে অতিরিক্ত পরিমাণে ব্যয় বেড়ে গিয়েছিল তাই লোকসান কমানোর জন্য চ্যানেল কর্তৃপক্ষদের এই দু’টি চ্যানেল এক করে দেওয়ার জন্য জোর দেওয়া হয়।
প্রাক্তন লোকসভা স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের হাতেই জন্ম লোক সভা টিভির (এলএসটিভি)। ২০০৬ সালের জুলাই মাসে আত্মপ্রকাশ করে এই চ্যানেলটি। এটি ভারতের প্রথম সংসদীয় চ্যানেল। সংসদের নিম্ন কক্ষের কার্যকলাপ দেখানো হয় এই চ্যানেলে। লোকসভার সেক্রেটারিয়েট দ্বারা এই চ্যানেলটি পরিচালিত হয় এবং লোকসভায় ঘটা সব অনুষ্ঠানই লাইভ টেলিকাস্ট দেখানো বাধ্যতামূলক ছিল। অন্যদিকে, রাজ্যসভা টিভি সংসদের উচ্চ কক্ষের কার্যকলাপ দেখাতো। লোকসভা টিভিতে চলা লাইভ অধিবেশনের বিস্তারিত বর্ণনা দিত রাজ্য সভা টিভি। সূত্রের খবর, এর আগে সিদ্ধান্ত নেওয়া হয়েচিল যে উভয় চ্যানেলকেই বন্ধ করে দিয়ে অন্য একটি চ্যানেলকে দূরদর্শনের সঙ্গে যুক্ত করে সংসদের অধিবেশন টেলিকাস্ট করা হবে। রাজ্য ও লোকসভা টিভিকে যুক্ত করার সিদ্ধান্ত এরপর নেওয়া হয়। দু’টি চ্যানেলকে এক করার গোটা প্রক্রিয়াটি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পরিচালিত হবে এবং সেটা যাতে সহজে হয় তার জন্য কমিটি গঠন করা হবে। কেন্দ্র সরকারের প্রতিনিধি কমিটির শীর্ষে থাকবে বলে জানা গিয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications