পেগাসাস ইস্যুতে বিরোধীদের প্রবল হট্টগোলে মুলতুবি লোকসভা-রাজ্যসভা! ধর্নায় তৃণমূল
বাদল অধিবেশনের দ্বিতীয় দিনেও প্রবল চাপের মুখে সরকার। পেগাসাস ইস্যুতে অধিবেশনের শুরু থেকেই প্রবল হই হট্টগোল শুরু করে দেন বিরোধীরা। বিরোধীদের প্রবল হইহট্টগোলে দুপুর দুটো পর্যন্ত মূলতুবি লোকসভা। দুপুর ১২ টা পর্যন্ত রাজ্যসভ
বাদল অধিবেশনের দ্বিতীয় দিনেও প্রবল চাপের মুখে সরকার। পেগাসাস ইস্যুতে অধিবেশনের শুরু থেকেই প্রবল হই হট্টগোল শুরু করে দেন বিরোধীরা। বিরোধীদের প্রবল হইহট্টগোলে দুপুর দুটো পর্যন্ত মূলতুবি লোকসভা। দুপুর ১২ টা পর্যন্ত রাজ্যসভা মুলতুবি করা হয়েছে।

Recommended Video
তবে অধিবেশন শুরু হওয়ার পরেই ফের একবার উত্তাল হতে পারে আইনসভার দুই কক্ষই। আর সেই স্ট্রেটেজি ঠিক করতে এই মুহূর্তে বৈঠক সমস্ত বিরোধী দল।
তৃণমূল, কংগ্রেস সহ সমস্ত বিরোধীরা এই মুহূর্তে একজোট পেগাসাস ইস্যুতে। পাল্টা প্রস্তুতি বিজেপির তরফেও। ফলে অধিবেশন শুরু হলে ফের একবার উত্তাল হতে পারে রাজ্যসভা এবং লোকসভা।
পেগাসাস ইস্যুতে প্রবল চাপের মুখে মোদী সরকার। শতাধিকেরও বেশি লোকজনের ফোনে আড়ি পাতার অভিযোগ। পেগাসাস বিতর্কের মধ্যেও সামনে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোরের নাম।
শুধু তাই নয়, তৃণমূলের একাধিক ব্যক্তির ফোনে আড়ি পাতার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ। আর তা আসতেই আরও অস্বস্তি বেড়েছে সরকার। আজ মঙ্গলবার সকাল থেকে এই ইস্যুতে দফায় দফায় ধর্নায় তৃণমূল সাংসদরা। পেগাসাস নিয়ে জবাবের দাবিতে এই ধর্না।
ইতিমধ্যে এই বিষয়ে সরকারের বক্তব্য চেয়ে রাজ্যসভা এবং লোকসভাতে নোটিশ দিয়েছে বিরোধীরা। সোমবার তৃণমূলের তরফে এই নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ দিয়েছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। এছাড়াও আপ, কংগ্রেস সিপিএমও আলোচনা চেয়ে নোটিশ চেয়ে।
এই প্রসঙ্গে বিজেপির দাবি, বাদল অধিবেশনের ঠিক আগেই কেন এই ধরনের অভিযোগ সামনে এল? এর মধ্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে মোদী সরকার। এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, 'আপ ক্রোনোলজি সামঝিয়ে...।'
তাঁর দাবি, ভারত সরকারের ভাবমূর্তি অষ্ট করতেই এই ষড়যন্ত্র চালানো হচ্ছে। একই সঙ্গে তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেন, এই খবরের ভিত্তি নেই। প্রমাণ ছাড়াই তা প্রকাশ করা হচ্ছে।












Click it and Unblock the Notifications