Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাফালে রায় বেরোতেই উত্তাল হল সংসদ, সোমবার পর্যন্ত মুলতুবি লোকসভা

এই রায় বেরোনোর পরই বিজেপি বিরোধী কংগ্রেসকে তুমুল আক্রমণ শানিয়েছে।

রাফালে বিমান কেনা নিয়ে করা মামলায় কেন্দ্রকে সার্টিফিকেট দিল সুপ্রিম কোর্ট। কোনও দুর্নীতির অভিযোগ উড়িয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, স্বচ্ছতার সঙ্গে এই বিষয়ে এগিয়েছে কেন্দ্র। কোনও অস্বচ্ছতা নজরে আসেনি। ফলে আদালতের তত্ত্বাবধানে তদন্তের প্রয়োজন নেই।

রাফালে রায় বেরোতেই উত্তাল হল সংসদ, সোমবার পর্যন্ত মুলতুবি লোকসভা

এই রায় বেরোনোর পরই বিজেপি বিরোধী কংগ্রেসকে তুমুল আক্রমণ শানিয়েছে। বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, শুরু থেকেই এটা পরিষ্কার ছিল যে অভিযোগ কংগ্রেস করে আসছে তার কোনও সারবত্তা নেই। রাজনৈতিক স্বার্থেই অভিযোগগুলি করা হয়েছে।

রায়ের পর রাজনাথ লোকসভায় বলেন, কংগ্রেস সভাপতি রাজনৈতিক ফায়দা তুলতে আমজনতাকে ভুলপথে চালিত করেছেন। এবং ভারতের ভাবমূর্তি সারা বিশ্বের সামনে কালিমালিপ্ত করেছেন। তাঁর উচিত সংসদ ও দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া।

এই নিয়ে লোকসভায় তুমুল হট্টগোল হয়, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন শেষে আগামী সোমবার পর্যন্ত লোকসভার কাজ মুলতুবি করে দিয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+