চাল চোর তৃণমূল স্লোগানেই সরবে তৃণমূল সরকার! সংসদে বিবেকানন্দ, রবীন্দ্রনাথকে টানলেন লকেট

সংসদে নিজের ভাষণে বিবেকানন্দ, রবীন্দ্রনাথকে তুলে আনলেন লকেট চট্টোপাধ্যায়। সঙ্গে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করলেন তিনি। একইসঙ্গে তিনি বলেন, চাল চোর তৃণমূল স্লোগানেই সাধারণ মান

সংসদে নিজের ভাষণে বিবেকানন্দ, রবীন্দ্রনাথকে তুলে আনলেন লকেট চট্টোপাধ্যায়। সঙ্গে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করলেন তিনি। একইসঙ্গে তিনি বলেন, চাল চোর তৃণমূল স্লোগানেই সাধারণ মানুষ তৃণমূল সরকারকে ২০২১-এ সরাবে।

সংসদে বিবেকানন্দের কথা উল্লেখ

সংসদে বিবেকানন্দের কথা উল্লেখ

সংসদে নিজের ভাষণে বিবেকানন্দের কথা উল্লেখ করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। কোভিড-১৯-এর মহামারীর সময় উনবিংশ শতকে বিবেকানন্দের কথা উল্লেখ করেন। সেই সময় প্লেগ হয়েছিল কলকাতা। বিবেকাননন্দ চিৎকার করে বলছেন, কোনও ধর্ম নয়, একটাই ধর্ম, সেবা। নিবেদিতাকে বললেন, তাঁকে ঝাঁপিয়ে পড়তে হবে। নিজের ভাষণের শেষে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেন।

প্রধানমন্ত্রীর কাজের প্রশংসা

প্রধানমন্ত্রীর কাজের প্রশংসা

লকেট চট্টোপাধ্যায় দাবি করেন, প্রধানমন্ত্রী সঠিক সময়ে দেশব্যাপী লকডাউনের কথা ঘোষণা করেছিলেন। সেই সময় যেখানে পিপিই আমদানি করা হত, এখন ভারত পিপিই তৈরিতে বিশ্বে দ্বিতীয় দেশ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিন্দা

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিন্দা

সংসদে মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করেন লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যে যাওয়া শ্রমিক স্পেশাল ট্রেনগুলিকে তিনি করোনা স্পেশাল বলে অভিহিত করেছিলেন। এছাড়াও রাজ্য সরকার তথ্য না দেওয়ায় পরিযায়ী শ্রমিকরা কেন্দ্রের সাহায্য পায়নি বলেও অভিযোগ করেন তিনি। লকেট বলেন, দিল্লির গণ্ডগোল থেকে দৃষ্টি ঘোরাতে করোনা ইস্যু আনা হয়েছিল, বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রের চাল বেচেছে তৃণমূল

কেন্দ্রের চাল বেচেছে তৃণমূল

লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার গরিবদের জন্য চাল পাঠিয়েছে। কিন্তু তৃণমূল তা বেচে দিয়েছে। তিনি বলেন, চাল চোর তৃণমূল স্লোগানেই সাধারণ মানুষ তৃণমূল সরকারকে ২০২১-এ সরাবে। তিনি বলেন, রেশন চুরি করেছে তৃণমূল আর খাদ্য সচিবকে সরানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+