করোনা ভাইরাসের প্রকোপ কমাতে বাড়ানো হল লকডাউনের সময় সীমা, জারি হল কার্ফু পাঞ্জাবে
করোনা ভাইরাসের প্রকোপ কমাতে বাড়ানো হল লকডাউনের সময় সীমা, জারি হল কার্ফু পাঞ্জাবে
করোনা ভাইরাসের প্রকোপ কমাতে বাড়ানো হল লকডাউনের সময় সীমা, জারি হল কার্ফু পাঞ্জাবে
করোনা ভাইরাসের প্রকোপ কমাতে পাঞ্জাবে বেশ কিছু জরুরি ব্যবস্থার কথা ঘোষণা করা হল। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং জানিয়েছেন সপ্তাহান্তের লকডাউনের সময়সীমা বাড়ানো হবে এবং রাজ্যের ১৬৭ শহর ও নগরে সন্ধ্যা ৭টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কার্ফু জারি থাকবে। যা শুক্রবার থেকেই কার্যকর হবে।

বিয়ে এবং সৎকার ব্যাতীত সমস্ত জমায়েতের ওপর ৩১ অগাস্ট পর্যন্ত সরকার নিষেধাজ্ঞা আরোপ করেছে। জানা গিয়েছে, সরকারি ও বেসরকারি দপ্তর ৫০ শতাংশ ক্ষমতা নিয়ে এ মাসের শেষ পর্যন্ত কাজ করবে। রাজ্যের কোভিড পরিস্থিতি পর্যালোচনা করার জন্য মুখ্যমন্ত্রী ভিডিও কনফারেন্সে বৈঠক করেন।
পাঞ্জাবে শেষ কয়েকটা দিন কোভিড-১৯ কেস ও মৃত্যুর হার বেশ বেড়েছে বলে জানা গিয়েছে। বুধবারই রাজ্যে করোনা ভাইরাস কেস রিপোর্ট হয়েছে ৩৬,০৩৮টি এবং মৃত্যুর সংখ্যা ৯২০টি।

Click it and Unblock the Notifications