মাত্রা ছাড়াচ্ছে মহারাষ্ট্রের করোনা সংক্রমণ, ফের লকডাউন জারি রাজ্যের একাধিক হটস্পট শহরে
ফের মহারাষ্ট্রে জারি লকডাউন, জনজীবন স্তব্ধ পুনে, ঔরঙ্গাবাদ সহ সাত শহরে
আবারও দেশে নতুন মাত্রায় ফিরছে মারণ করোনা। তবে সক্রিয় আক্রান্তের নিরিখে মৃত্যুহার (সিএফআর) আগের মত না হলেও করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে হু-হু করে। এমতাবস্থায় এই মারণ ব্যাধিকে রুখতে স্বাভাবিকভাবেই মারণ ব্যাধিকে রুখতে ঢাল করা হয়েছে সেই লকডাউনকেই। দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা ক্রমশ অবনতির দিকে এগোচ্ছে। সূত্রের খবর, পুনে সহ অন্যান্য হটস্পট অঞ্চলে সম্পূৰ্ণ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে ঠাকরে সরকার।

ঔরঙ্গাবাদেও জারি হয়েছে সম্পূর্ণ লকডাউন
করোনা আক্রান্ত বৃদ্ধির দরুণ পুনে ও নাসিক সহ অন্যান্য জনবহুল শহরগুলিতে লকডাউন জারি করা হয়েছে মহারাষ্ট্র প্রশাসনের তরফে। সম্প্রতি মীরা ভায়ান্ডার মিউনিসিপ্যাল কর্পোরেশনের আওতায় থাকা মফস্বলগুলিতেও ৩১শে মার্চ পর্যন্ত লকডাউন বলবৎ হয়েছে বলে খবর সূত্রের। পাশাপাশি ইতিমধ্যেই পাঁচটি হটস্পট এলাকা চিহ্নিত করে সম্পূৰ্ণ লকডাউন লাঘু করেছে শিবসেনা সরকার। ঔরঙ্গাবাদেও জারি হয়েছে সম্পূর্ণ লকডাউন।

করোনা রুখতে কড়া পদক্ষেপ মহারাষ্ট্র সরকার
করোনা রুখতে কড়া পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত আগেই দিয়েছিল শিবসেনা সরকার। সম্প্রতি জেলাশাসকদের সঙ্গে মহারাষ্ট্রের মুখ্য স্বাস্থ্যসচিবের বৈঠকের পরে পরেই লকডাউন চালু করে সেই ইঙ্গিতেরই বাস্তবায়ন করল প্রশাসন। পাশাপাশি কোভিড স্বাস্থ্যবিধি কড়াভাবে মেনে চলারও নির্দেশ দেওয়া হয়েছে জনসাধারণকে। মহারাষ্ট্র স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, মীরা ভায়ান্ডার এলাকায় মোট কোভিড আক্রান্তের সংখ্যা ২৯,৪৮০ জন, মারা গেছেন ৬৬৯ জন।

গত দু'মাসে হঠাৎ বৃদ্ধি আক্রান্তের সংখ্যায়
বৃহনমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের মতে, গত দুই মাসের মধ্যে খুব দ্রুত বেড়েছে কোভিডের প্রভাব। যদিও বস্তি এলাকা বা ঘনবসতিপূর্ণ এলাকায় সেভাবে কোভিডের বাড়বাড়ন্ত চোখে পড়েনি বলেই জানাচ্ছেন স্বাস্থ্য আধিকারিকরা। পাশাপাশি জলগাঁও, আউরঙ্গাবাদ, নাগপুর, পুনে, আকোলা, নাসিক ও ওসমানাবাদের মত জনবসতিপূর্ণ শহরগুলোতে কোভিড বিধি লাঘু হয়েছে। বেশ কিছু হটস্পট এলাকায় চালু হয়েছে নাইট কার্ফু, জানাচ্ছেন মহারাষ্ট্রের স্বাস্থ্যকর্মীরা।












Click it and Unblock the Notifications