৩ মে উঠছে না লকডাউন! কী ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী মোদী?

কথা ছিল ১৪ এপ্রিল পর্যন্ত দেশে জারি থাকবে লকডাউন। করোনা সংক্রমণ ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে দেখতে দেখতে ক্রমেই আরই ভয়াবহ আকার ধারণ করে করোনা ভাইরাস। লকডাউনের মধ্যে লাফিয়ে লাফিয়ে সংক্রমিতের সংখ্য়া বাড়তে থাকে দেশে। এই অবস্থায় ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র।

৯ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী

৯ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী

তবে সেই পরিস্থিতিতেও দেশের করোনা সংক্রমণের পরিস্থিতি খুব একটা শুধরায়নি। এর জেরেই প্রশ্ন উঠতে থাকে, তবে কী আরও বাড়তে চলেছে লকডাউন। আজ এই বিষয়ে আলোচনা করতেই পশ্চিমবঙ্গ সহ দেশের ৯ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী।

লকডাউনের মেয়াদ ৩ মে-র থেকে আরও বাড়ানোর দাবি

লকডাউনের মেয়াদ ৩ মে-র থেকে আরও বাড়ানোর দাবি

আর সেই বৈঠকেই লকডাউনের মেয়াদ ৩ মে-র থেকে আরও বাড়ানোর দাবিতে সরব হল বাংলা সহ আরও পাঁচ রাজ্য। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, পঞ্জাব ও ওডিশা লকডাউনের বাড়ানো উচিত বলে জানিয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ইঙঅগিত দিলেন, ৩ মে-র পরেও লকডাউন উঠবে না হটস্পট অঞ্চলগুলিতে।

করোনাকে হারাতে করতে লকডাউনই একমাত্র পথ

করোনাকে হারাতে করতে লকডাউনই একমাত্র পথ

করোনাকে জব্দ করতে লকডাউনই একমাত্র পথ। গোটা বিশ্ব সেই পথে হেঁটেছে। ভারতেও সেই পথেই হাঁটা শুরু করেছে। এই প্রমাণিত সত্য সম্ভভ হয়েছে ভারতের সব রাজ্যের সহযোগিতায়। লকডাউন একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা বলে এদিন বৈঠকে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

লকডাউনেও অর্থনীতি সচল রাখার অনুরোধ

লকডাউনেও অর্থনীতি সচল রাখার অনুরোধ

লকডাউন বহাল রাখলেও অর্থনীতি সচল রাখার অনুরোধ জানিয়েছে অধিকাংশ রাজ্য। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক প্রস্তাব দিয়েছেন স্থানীয় দোকানবাজার আমদানি বাণিজ্য সচল রাখার জন্য। সবরকম ধর্মীয় অনুষ্ঠান, সমাবেশ বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন তিনি। হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডেরও মুখ্যমন্ত্রীও একই ভাবে অর্থনীতি সচল করার অনুরোধ জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+