করোনায় এখনও ভয়ঙ্কর পরিস্থিতি কয়েকটি রাজ্যে! ফের কি লকডাউন, জল্পনা তুঙ্গে

১৯৭ দিনে দেশে করোনা (coronavirus) অ্যাক্টিভ রোগীর সংখ্যা সব থেকে কম। এই পরিস্থিতিতেও কেরল-সহ কয়েকটি রাজ্যের করোনা পরিস্থিতি চিন্তায় রেখেছে কেন্দ্রকে। পরিস্থিতির মোকাবিলায় কি ফের লকডাউন (lockdown) জারি করা হবে, তা

১৯৭ দিনে দেশে করোনা (coronavirus) অ্যাক্টিভ রোগীর সংখ্যা সব থেকে কম। এই পরিস্থিতিতেও কেরল-সহ কয়েকটি রাজ্যের করোনা পরিস্থিতি চিন্তায় রেখেছে কেন্দ্রকে। পরিস্থিতির মোকাবিলায় কি ফের লকডাউন (lockdown) জারি করা হবে, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

জরুরি আরও নজরদারি

জরুরি আরও নজরদারি

চিকিৎসকদের পরিভাষায় যেখানে পজিটিভিটি রেট বেশি, সেখানে খুব অসুস্থ রোগীরই পরীক্ষা করা হচ্ছে। সেইসব জায়গায় ট্র্যাকিং ছাড়াও বড় সংখ্যক মানুষের চিকিৎসার প্রয়োজন। গত এপ্রিল-মে মাসে দ্বিতীয় তরঙ্গের সময়ের থেকে মৃত্যু সংখ্যা এই মুহূর্তে কম। হয়ত সেই সময় নতুন ভ্যারিয়েন্টের কারণে মৃত্যুর সংখ্যা বেশি ছিল।

যেসব রাজ্যে পজিটিভিটি রেট বেশি

যেসব রাজ্যে পজিটিভিটি রেট বেশি

এই মুহূর্তে গত ১৪ দিনে কেরলের পজিটিভিটি রেট ১৬ শতাংশের মতো। ফলে কেরলে লকডাউনের মতো পরিস্থিতি তৈরি। অন্যদিকে দেশের উত্তর-পূর্বের রাজ্য মিজোরামে পজিটিভিটি রেট ১৭ শতাংশের মতো। এরপরেই রয়েছে সিকিম, মনিপুর এবং মেঘালয়। এই তিন রাজ্যে পজিটিভিটি রেট ৫ থেকে ৮ শতাংশের মধ্যে।
বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা এবং গুজরাতে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে আনতে পেরেছে। এই রাজ্যগুলিতে প্রতি ১০০ টি পরীক্ষায় আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ০.০০৬ শতাংশের মতো।
গোয়া, কর্নাটত, পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড-সহ বিভিন্ন রাজ্যে মে মাসের প্রথম অর্ধে পজিটিভিটি রেট পৌঁছে গিয়েছিল ৪২%-এ। এর মধ্যে গোয়ায় ছিল ৪২%। কর্নাটক এবং পশ্চিমবঙ্গে ছিল যথাক্রমে ৩১ ও ৩০ এবং কেরলে ২৭ শতাংশ।
সেই সময় থেকে অধিকাংশ রাজ্য মহামারী পরিস্থিতি ১ শতাংশের নিচে নিয়ে যেতে সক্ষম হলেও, কেরল এবং উত্তর-পূর্বের কয়েকটি রাজ্যের পরিস্থিতি এখনও খারাপ।

পর্যটনের স্থানগুলিতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে

পর্যটনের স্থানগুলিতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে

দেশের অন্যতম পর্যটনস্থল কেরলের পরিস্থিতি খারপ হলেও, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মী এবং গোয়ার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। গত ১৪ দিনে এই রাজ্যগুলিতে করোনা পজিটিভিটি রেট ২ শতাংশের নিচে নেমে এসেছে। উত্তরাখণ্ডে তো পজিটিভিটি রেট ১ শতাংশের নিচে নেমে গিয়েছে।

১৯৭ দিনে সর্বনিম্ন অ্যাক্টিভ রোগীর সংখ্যা

১৯৭ দিনে সর্বনিম্ন অ্যাক্টিভ রোগীর সংখ্যা

সামনেই উৎসবের মরসুম। তার আগেই দেশে সর্বনিম্ন অ্যাক্টিভ রোগীর সংখ্যা। ১৯৭ দিনে তা সর্বনিম্ন। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে ২৪, ৩৫৪ জন। সুস্থ হয়েছে ২৮, ২৪৬ জন। আর মৃত্যু হয়েছে ২৭৭ জনের।

এই মুহূর্তে কেরলে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১.৪ লক্ষ। যা সারা ভারতের মধ্যে সব থেকে বেশি। এরপরেই রয়েছে মহারাষ্ট্র, সেখানে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৬ হাজারের মতো। তামিলনাড়ুতে ১৭২০০, মিজোরামে ১৬,০১৫, কর্নাটকে ১২,৫০০, অন্ধ্রপ্রচদেশে ১১,৭০০। অন্য পাঁচটি রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা এক হাজার থেকে ৭ হাজারের মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+