করোনা সংক্রমণ বৃদ্ধির জের, লকডাউনের মেয়াদ বাড়ল মহারাষ্ট্রের অমরাবতী ও অচলপুরে
মহারাষ্ট্রে দ্রুত গতিতে করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে অমরাবতী জেলার কালেক্টর অমরাবতী ও অচলপুরের লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৮ মার্চ করে দিলেন। এছাড়াও কনটেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হল অঞ্জনগাঁও সুরজি গ্রামকে।

প্রচুর সংখ্যায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হওয়ায় ২১ ফেব্রুয়ারি থেকে সাতদিনের জন্য সম্পূর্ণভাবে লকডাউন ঘোষণা করা হয় অমরাবতী শহর ও অচলপুর টাউনে। সেই লকডাউনের মেয়াদ বাড়ানো হল শনিবার। অন্যদিকে, মহারাষ্ট্রের ৩৬টি জেলার মধ্যে ২৮টি জেলায় দৈনিক করোনা ভাইরাস তীব্রভাবে মাথা চাড়া দিয়ে দেখা দিয়েছে। শুধু তাই নয়, গত ১০দিনে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে ২১টি জেলাতেও। লাটুর, হিঙ্গোলি, পারবানি এবং নান্দেদের মতো মারাঠা প্রদেশে বৃহৎ সংখ্যায় সক্রিয় করোনা কেস ধরা পড়েছে। সাম্প্রতিক এই ঘটনায় মহারাষ্ট্র সরকারের চিন্তা দ্বিগুণ বেড়ে গিয়েছে।
জেলার পাশাপাশি শুক্রবার মুম্বইতে কোভিড–১৯–এর সংখ্যা ১,০৩৪ থেকে বেড়ে ৩,২৩,৮৭৭–তে গিয়ে পৌঁছেছে। এদিন তিনজনের মৃত্যু নিয়ে মৃতের সংখ্যা ১১,৪৬১ বলে জানানো হয়েছে সরকারিভাবে। বাণিজ্য নগরী মুম্বইতে টানা তিনদিন করোনা কেস হাজারের ওপর। রাজ্যের বিভিন্ন জেলায় আংশিক লকডাউন বা কড়া বিধি নিষেধ আরোপ করা হয়েছে।
লকডাউন উঠে যাওয়ার পর থেকেই মহারাষ্ট্রের বহু জায়গায় নিষেধাজ্ঞা শিথিল হতে শুরু করে। মহারাষ্ট্রবাসীকে কোভিড–১৯–এর সঠিক বিধি পালন করার জন্য বলা হয়েছে অথবা সরকার লকডাউন কার্যকর করবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications