মুম্বইতে ফের জারি হচ্ছে লকডাউন? করোনা প্রকোপ বাড়তেই কোন ইঙ্গিত মেয়রের

ফের একবার লকডাউন জারি হতে পারে মুম্বইতে। এমনই ইঙ্গিত দিলেন মুম্বইয়ের মেয়র কিশোরী পেদনেকর। তিনি এদিন জানান, করোনা সংক্রমণ যেভাবে বেড়ে চলেছে মহারাষ্ট্রের রাজধানীতে, সেই আবহে 'সীমাবদ্ধ লকডাউন' জারি করা হতে পারে মুম্বইতে। জানা গিয়েছে সেই লকডাউনে মুম্বইয়ের দোকান একদিন ছাড়া ছাড়া খোলার নির্দেশ দেওয়া হতে পারে।

'সীমাবদ্ধ লকডাউন'

'সীমাবদ্ধ লকডাউন'

সূত্রের খবর, মুম্বইয়ের 'সীমাবদ্ধ লকডাউন'-এ ফের লোকাল ট্রেনের উপর নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। সেই আবেহ আগের মতো ফের জরুরি সার্ভিসের ক্ষেত্রেই ব্যবহারের অনুমতি মিলতে পারে ট্রেনে। ফের ধর্মীয় স্থান বন্ধ করা হতে পারে। থিয়েটার, শপিং মলও ফের পুরোপুরি বন্ধ করা হতে পারে। প্রাইভেট অফিসে দুটি পৃথক শিফ্টে ভাগাভাগি করে কাজ করানোর নির্দেশ দেওয়া হতে পারে।

গত ২৪ ঘণ্টায় মুম্বইতে ৮ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় মুম্বইতে ৮ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত

উল্লেখ্য, এদিনও মুম্বইতে ৮ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। এদিকে বৃহনমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন জানিয়েছে, এ বছরের মার্চে মুম্বইতে ৮৮,৭১০টি করোনা ভাইরাস কেস রিপোর্ট হয়েছে, যা গতমাসের তুলনায় ৪৭৫ শতাংশ বেশি। ফেব্রুয়ারিতে এই বাণিজ্য শহরে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১৮,৩৫৯ ও জানুয়ারিতে ছিল ১৬,৩২৮।

মুম্বইতে মোট করোনা সংক্রমণের সংখ্যা পৌঁছেছে ৪,১৪,৭১৪-তে

মুম্বইতে মোট করোনা সংক্রমণের সংখ্যা পৌঁছেছে ৪,১৪,৭১৪-তে

এর অর্থ হল গত মাসের তুলনায় মার্চ মাসে ৭০, ৩৫১টি কেস বেশি এবং জানুয়ারি মাসের চেয়ে ৭২, ৩৮২টি কেস বেশি দেখা দিয়েছে বাণিজ্য নগরীতে। বিএমসির তথ্য অনুসারে, মার্চে এই শহরে করোনায় মৃত্যু হয়েছে ২১৬ জনের, যা ফেব্রুয়ারিতে ছিল ১১৯, এর অর্থ গতমাসের তুলনায় ১৮১ শতাংশ বেশি মৃত্যু হয়েছে মার্চ মাস জুড়ে। বছরের প্রথম মাসে মুম্বইতে মোট ২৩৭ জনের মৃত্যু হয়। অন্যদিকে, ৩১ মার্চ মুম্বইতে মোট করোনা সংক্রমণের সংখ্যা পৌঁছেছে ৪,১৪,৭১৪-তে এবং মৃতের মোট সংখ্যা ১১,৬৮৬।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+