লকডাউন চতুর্থ দফায় বাড়তে পারে ৪ রাজ্যে! অন্য রাজ্যগুলির কী হবে ভবিষ্যৎ
নয় নয় করে তিন দফার লকডাউন শেষ হতে চলল। টানা ৫৪ দিন লকডাউনের শেয হবে রবিবার। তবে কি সোমবার থেকে আবার স্বাভাবিক হবে পরিস্থিতি? নাকি আরও বাড়বে লকডাউন?
নয় নয় করে তিন দফার লকডাউন শেষ হতে চলল। টানা ৫৪ দিন লকডাউনের শেয হবে রবিবার। তবে কি সোমবার থেকে আবার স্বাভাবিক হবে পরিস্থিতি? নাকি আরও বাড়বে লকডাউন? প্রাথমিকভাবে জানা যাচ্ছে চার রাজ্যে এখনও লকডাউন চলতে পারে। বাকি রাজ্যগুলির জন্য পৃথক ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠকের পর জানিয়েছিলেন ১৫ মে পর্যন্ত সমস্ত রাজ্য রিপোর্ট দেবে। তারপর ১৬ মে লকডাউনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মোদী সরকার। শুক্রবার সমস্ত রাজ্যের রিপোর্ট পেয়ে গিয়েছে কেন্দ্র। এবার কেন্দ্রের সিদ্ধান্ত জানানোর অপেক্ষা।
বিশেষ সূত্রে খবর, টানা ৫৪ দিন লকডাউনের পর এখনও তা চালিয়ে যাওয়ার পক্ষে চার রাজ্য। এই চার রাজ্য হল- মহারাষ্ট্র, অসম, তেলেঙ্গানা ও পশ্চিমবঙ্গ। কয়েকটি রাজ্য স্বরাষ্ট্র দফতরকে জানিয়েছে যে, তারা রেড, গ্রিন এবং অরেঞ্জ জোনের ভিত্তিতে নিয়ম মেনে চলতে চায়।
কিছু রাজ্য চায়, সিদ্ধান্ত নেওয়ার ভার রাজ্যগুলির উপর ছাড়া হোক। তারা নিজেরাই পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেবে। এই তালিকায় রয়েছে, বিহার, তামিলনাড়ু, কর্নাটক ইত্যাদি। এই রাজ্যগুলি মে মাসের শেষ অবধি ট্রেন সার্ভিস পুনরায় চালু করার পক্ষে নয়।
সূত্রের খবর, এইসব রাজ্য চাইছে, অরেঞ্জ ও গ্রিন জোনে বাজারগুলি খোলার জন্য অনুমতি দেওয়া হতে পারে। রেড জোনে ই-কমার্স প্ল্যাটফর্মে অপরিহার্য আইটেম সরবরাহের জন্য শিথিলকরণ দেওয়া যেতে পারে। এভাবেই করোনার মোকাবিলায় ঘুঁটি সাজাতে চাইছে রাজ্যগুলি।
তবে পশ্চিমবঙ্গ ফের লকডাউনের পক্ষে হলেও, কিছু শিথিলকরন তারা চাইছে। সেই কারণে রেড জোনকে তিনভাগে ভাগ করে ইতিমধ্যে তারা লকডাউনেও কিছু পরিষেবা প্রদানের পক্ষে। আর তৃতীয় দফায় লকডাউনের পর মমতা আভাস দিয়েছিলেন ২১ মে পর্যন্ত তাঁরা লকডাউন মেনে চলবেন।












Click it and Unblock the Notifications