লকডাউন ৩.০: তৃতীয় দফায় মদের দোকান খোলায় ছাড়, সীমিত অতিথি সমাগমে অনুমতি বিয়ের অনুষ্ঠানেও

লকডাউন ৩.০: তৃতীয় দফায় মদের দোকান খোলায় ছাড়, সীমিত অতিথি সমাগমে অনুমতি বিয়ের অনুষ্ঠানেও

লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। ৩ মে-র পর আরও ২ সপ্তাহ চলবে লকডাউন। তবে তৃতীয় দফার লকডাউনে বেশ কিছু জিনিসের অনুমতি মিলেছে। বিেয়র অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া সবজোনেই খোলা থাকবে মদের দোকান।

মদের দোকান খোলার অনুমতি

মদের দোকান খোলার অনুমতি

রেড, অরেঞ্জ এবং গ্রিন জোন নির্বিেশষে সর্বত্র মদের দোকান খোলার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। খোলা থাকবে বিড়ি, সিগারেটের দোকানও। তবে শপিংমল এবং সুপার মার্কেটের মধ্যে থাকা মদের দোকান এবং সিগারেটের দোকান খোলা যাবে না। এর বাইরে মদের দোকান খোলায় ছাড় আছে। তবে দোকানদারদের ক্রেতাদের মধ্যে ২ মিটারের দূরত্ব বজায় রাখতে হবে।

বিয়ের অনুষ্ঠানে অনুমতি

বিয়ের অনুষ্ঠানে অনুমতি

লকডাউনের জেরে বিয়ের মরশুম প্রায় থমকে গিয়েছিল। ভার্চুয়াল বিয়ের হিড়ির বেড়েছিল। বিহার উত্তর প্রদেশে অ্যাম্বুলেন্সে বিয়ে করতে যাওয়ার মত ঘটনা ঘটেছে। পরিস্থিতি বিবেচনা করে শেষে তৃতীয় দফার বিয়েতে ছাড় দিয়েছে সরকার। তবে তার জন্য নির্দিষ্ট গাইডলাইন মেনে চলতে হবে। ৫০ জনের বেশি অতিথি সমাগম করা যাবে না বিয়ের অনুষ্ঠানে। একই রাজ্যের মধ্যে হতে হবে বিয়ে। অন্যরাজ্যে গিয়ে বিয়ের অনুমতি দেওয়া হবে না।

বাড়ল লকডাউন

বাড়ল লকডাউন

করোনা ভাইরাসে লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে। ৩ তারিখের পর আরও ২ সপ্তাহ বাড়ানো হয়েছে লকডাউন। অর্থাৎ ১৭ তারিখ পর্যন্ত গোটা দেশে লকডাউন বহাল থাকবে। তবে তৃতীয় দফায় বেশ কিছু বিষয়ে ছাড় দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+