লোকাল ট্রেন পরিষেবা ফের চালু, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মুম্বইতে অতিভারী বৃষ্টির সতর্কতা
মুম্বইতে লোকাল ট্রেন পরিষেবা চালু
শনিবার ধরে একটানা ও ভারী বৃষ্টির কারণে দেশের বাণিজ্য নগরী মুম্বইতে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ করে রাখা হয়েছিল। তবে রবিবারের পর সোমবার থেকে পুনরায় মুম্বইতে লোকাল ট্রেন পরিষেবা চালু হয়ে যায়। প্রসঙ্গত, ভারী বৃষ্টির কারণে একাধিক রেল লাইনে জল জমে যায়, বিপর্যস্ত হয় রেল ট্র্যাফিক। তবে এই বৃষ্টির কারণে শহরের বিভিন্ন রাস্তায় জল জমে যাওযার জন্য সাধারণ মানুষের ভোগান্তি হয়। নিউজ এজেন্সি এএনআই জানিয়েছে যে সেন্ট্রাল মেইন লাইন, হারবার লাইন ও ট্রান্স হারবার লাইনের ট্রেন মুম্বইতে চলবে।

৮৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টি
তবে আইএমডির অনুমান, মাঝারি থেকে ভারী বৃষ্টি বা বজ্র্য-বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, অতিভারী বা চূড়ান্ত অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুম্বই ও শহরতলীতে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে। আইএমডির আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, মুম্বইয়ে সোমবার ও মঙ্গলবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ও ২৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে।

৩১ জনের প্রাণহানি
রবিবার মুম্বইতে এই ঝড়বৃষ্টি-সংক্রান্ত দুর্ঘটনায় কমপক্ষে মারা গিয়েছেন ৩১ জন এবং একাধিক মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি। আবহাওয়াবিদদের তকমা অনুযায়ী এই 'রাক্ষসী' ঝোড়ো বৃষ্টি ও বর্জ্য-বিদ্যুৎ মহারাষ্ট্রের রাজধানী মুম্বইয়ের নীচু এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি করে এবং যার জেরে এমনকি ঘরবাড়ি, বিদ্যুৎ বিপর্যয় এবং ভূমিধস শুরু হয়েছিল।

মুম্বইতে প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু
সরকারিভাবে জানা গিয়েছে, মুম্বইয়ের চেম্বুরে ১৯ জন ও শহরতলির ভিখরোলিতে ১০ জন মারা গিয়েছেন পাঁচিল চাপা পড়ে। উভয় ঘটনার সময়ই মৃতেরা নিজেদের বাড়ির মধ্যে সেই সময় ঘুমোচ্ছিলেন, তখনই দেওয়াল ধসে পড়ে এই বিপত্তি ঘটে। এছাড়াও পশ্চিম আন্ধেরিতে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হয় একজনের।

মুম্বইতে বৃষ্টির পরিমাণ
আবহাওয়াবিদরা জানিয়েছেন যে রবিবার রাত ১২টা থেকে চারটে পর্যন্ত ২৩৫ এমএম বৃষ্টি হয়েছে মুম্বইতে। এর ঠিক কিছুঘণ্টা আগেই শুক্রবার বাণিজ্য নগরীতে সর্বোচ্চ ২৫৩ এমএম বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে।












Click it and Unblock the Notifications