Indian Rail: ভাড়া বাড়ছে লোকাল ট্রেন থেকে দুরপাল্লার এক্সপ্রেসে? কী অপেক্ষা করছে রেলবাজেট?

Indian Rail: সামনেই রেল বাজেট (Rail Budget 2025)। আর এই বাজেটকে কেন্দ্র করে ক্রমশ বাড়ছে প্রত্যাশার পারদ। বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে নির্মলা সীতারমনের দিকে তাকিয়ে এবার একাধিক সেক্টর। মনে করা হচ্ছে এবার বাজেট একেবারে আম আদমির কথা ভেবে পেশ করা হবে। যেখানে একাধিক নতুন যোজনার ঘোষণা থাকতে পারে। পাশাপাশি কর্মসংস্থানের দিশা থাকতে পারে।

ইতিমধ্যে অষ্টম বেতন কমিশন কার্যকর করার পথে হাঁটছে নরেন্দ্র মোদী সরকার (Modi Govt)। এই বিষয়েও এবার নির্মলার বাজেটে থাকতে পারে কোনও দিশা। তবে এবার ভারতীয় রেলের (Indian Rail) একাধিক নতুন ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। এমনকি বরাদ্দও বাড়তে পারে বলেও খবর। তবে এবারও ট্রেনের ভাড়া না বাড়ানোর পথেই হাঁটতে পারে মোদী সরকার।

Indian Rail

জল্পনা ছিল এবার সম্ভবত রেলের ভাড়া বাড়তে পারে। কিন্তু সামনেই দিল্লি নির্বাচন এবং শরিকি চাপ থাকার ফলে সে পথে সরকার হাঁটছে না বলেই খবর। বলে রাখা প্রয়োজন, অষ্টম বেতন কমিশন কার্যকর হলে বেতন ও পেনশন খাতে খরচ বাড়বে। আর তা আনুমানিক প্রায় ৩০-৩২ হাজার কোটি টাকা বলে মনে করা হচ্ছে।

বিপুল এই টাকার জোগান ঠিক রাখতে রেলে যাত্রী ভাড়া বাড়ানোর পথে মোদী সরকার পা বাড়াচ্ছিল বলে খবর। কিন্তু এখনই তা হচ্ছে না। ফলে ট্রেনের টিকিটের দাম এখনই বাড়ছে না বলে কার্যত একপ্রকার সিদ্ধান্ত মোদী সরকার নিয়ে নিয়েছে বলে দাবি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের।

বলে রাখা প্রয়োজন, রেলের ভান্ডারের অবস্থাও কার্যত শোচনীয়। অনেক ক্ষেত্রেই পরিকাঠামো সহ একাধিক বিষয় নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রেলকে। বিশেষ করে গত কয়েকমাসে একের পর রেল দুর্ঘটনা নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়ে সরকার। বাজেটে বরাদ্দ হচ্ছে না বলে প্রশ্ন উঠে। যদিও দেশজুড়ে রেলের পরিকাঠামো উন্নয়নের কাজ করছে মোদী সরকার। নতুন ট্রেন থেকে শুরু করে স্টেশনের মান আরও উন্নত করার চেষ্টা চলছে। এই অবস্থায় আয়ের আর ব্যায় রেলের সমান সমান বলেই দাবি আধিকারিকদের।

ইতিমধ্যে ট্রেনের টিকিটে প্রবীণদের ছাড় বন্ধ করেছে রেল। এছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধাও প্রায় বন্ধের মুখে। এই অবস্থায় রেলমন্ত্রী একাধিকবার জানিয়েছেন, রেল যাত্রিভাড়ায় ৫৬,৯৯৩ কোটি টাকা ভর্তুকি দেয়। গড়ে প্রতিটি টিকিটে প্রায় ৪৬ শতাংশ ভরতে হয়ে রেলকে। এই অবস্থায় কিছুটা ভাড়া বাড়ানোর কথা ভাবলেও তা কার্যকর হচ্ছে না। তার অন্যতম কারণ দিল্লি ভোট। আর সামনেই বিহার ভোট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+