প্রদ্যুম্ন হত্যায় পুলিশের পর এবার স্থানীয় প্রশাসনের দিকে অভিযোগের আঙুল উঠল
প্রদ্যুম্নের বাবা বরুণ ঠাকুরের অভিযোগ, রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের কর্কৃপক্ষের এই খুনের হাত রয়েছে।
গুরুগ্রামের সাত বছর বয়সী প্রদ্যুম্ন ঠাকুর হত্যা মামলায় পুলিশের বিরুদ্ধে প্রমাণ নয়ছয়ের অভিযোগ তুলেছে খোদ সিবিআই আধিকারিকেরা। এবার সিবিআইয়ের পাশাপাশি স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে গুরুতর অভিযোগ আনলেন নিহত স্কুল ছাত্রের বাবা।

প্রদ্যুম্নের বাবা বরুণ ঠাকুরের অভিযোগ, রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের কর্কৃপক্ষের এই খুনের হাত রয়েছে। ক্ষমতাশালী ব্যক্তি যাদের সরকারের সঙ্গে যোগাযোগ রয়েছে, তারা আসল অপরাধীকে লুকিয়ে রাখার চেষ্টা করছে বলে অভিযোগ বরুণের।
সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বরুণ বলেছেন, আমি মনে করি স্কুলের শীর্ষ নেতৃত্ব এই ঘটনায় জড়িত। আমি মনে করি স্থানীয় প্রশাসন আসল খুনিকে আড়াল করার চেষ্টা করছে।
এই ঘটনায় তদন্ত করার পরে প্রদ্যুম্ন হত্যার তদন্ত করা চার পুলিশ অফিসারের বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই। বাস চালক অশোক কুমারকে ফাঁসাতে প্রমাণ নয়ছয় করার অভিযোগ উঠেছে এই চার পুলিশের বিরুদ্ধে। এছাড়া রায়ান স্কুল কর্তৃপক্ষকেও জেরা করবে সিবিআই। প্রয়োজনে স্কুলের মালিক রায়ান পিন্টোকেও জেরা করা হবে।












Click it and Unblock the Notifications