২০১৯ নির্বাচনকে সামনে রেখে পড়ুয়াদের ঋণ মুকুবের ভাবনায় কংগ্রেস! ভোট-ইস্তেহারে থাকতে পারে চমক

মধ্য়প্রদেশ, রাজস্থানে সরকারে এসেই প্রতিশ্রুতি মতো কৃষিঋণ মুকুব করেছে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস।

মধ্য়প্রদেশ, রাজস্থানে সরকারে এসেই প্রতিশ্রুতি মতো কৃষিঋণ মুকুব করেছে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস। এবার পরবর্তী পর্যায়ে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে, একাধিক চমক নিজেদের ইস্তেহারেতে আনতে চলেছে 'হাত' শিবির। শোন যাচ্ছে, একাধিক ক্ষেত্রে ঋণ মুকুবের ক্ষেত্রে ভাবনা চিন্তা শুরু করেছে রাহুল ব্রিগেড।

২০১৯ নির্বাচনকে সামনে রেখে পড়ুয়াদের ঋণ মুকুবের ভাবনায় কংগ্রেস! ভোট-ইস্তেহারে থাকতে পারে চমক

লোকসভা নির্বাচনের আগে আপাতত নিজেদের ইস্তেহার তৈরি করতে ব্যস্ত কংগ্রেস শিবির। উল্লেখ্য, আসন্ন নির্বাচনে 'ফার্স্ট টাইম ভোটার'-দের সংখ্যা খুবই প্রাসঙ্গিক হয়ে উঠছে সমস্ত দলের পক্ষে। আর যুব ভোটারদের মন জয় করে নিতে নিজের মত করে সমীকরণে ব্যস্ত কংগ্রেস শিবির। যুব ভোটারদের ভোটব্যাঙ্ক টানতে পড়ুয়াদের ঋণ মুকুবের মত বড় পদক্ষেপের কথা ভাবতে চলেছে কংগ্রেস। পড়ুয়াদের ঋম মুকুব করলে দেশের অর্থনীতির পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াতে পারে,তার হিসাব নিকেশে আপাততত মত্ত কংগ্রেস শিবির।

উল্লেখ্য, ২০১৮ সালের ২১ ডিসেম্বর পর্যন্ত ৬৯,১০০ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে বিভিন্ন ব্যাঙ্ক থেকে পড়ুয়ারা। সেই ঋম মুকুব করলে অর্থনীতির পরিস্থিতি কোন দিকে গিয়ে দাঁড়াবে তা নিয়ে রয়েছে সংশয়। গতবছর কর্ণাটকে জেডিএস-কংগ্রেস সরকারের পক্ষ থেকে ঋণ মুকুবের ঘোষণা করা হয়েছে। এরপর সেই রাস্তায় কংগ্রেসের ইস্তেহারও চলে কি না, সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+