Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাম লালার প্রাণ প্রতিষ্ঠায় সাক্ষী থাকবেন লালকৃষ্ণ আডবাণী, দাবি VHP নেতার

Ram Mandir Inauguration: রামমন্দিরের উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দেবেন লালকৃষ্ণ আডবাণী (LK Advani)। এমনটাই দাবি করলেন বিশ্বহিন্দু পরিষদের কার্যনির্বাহী সভাপতি অলোক কুমার (Alok Kumar)। আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নিজেই রামলালার প্রাণ ( Ram Mandir 'Pran Partistha' ceremony) প্রতিষ্ঠা করবেন। আর সেই অনুষ্ঠানে লালকৃষ্ণ আডবানী-মুরলী মনোহর যোশীর মতো নেতাদের আমন্ত্রণ না জানানো নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। যদিও বিশ্ব হিন্দু পরিষদের ওই নেতার দাবি, উদ্বোধনের (Ram Mandir Inauguration) দিন উপস্থিত থাকবেন বর্ষীয়ান ওই বিজেপি নেতা।

Ram Mandir Inauguration: LK Advani

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে অলোক কুমার বলেন, বয়সের জন্যে অনেক অনুষ্ঠানেই যোগ দিতে পারেন না লালকৃষ্ণ আডবাণী। কিন্তু রামমন্দিরের মতো ঐতিহাসিক এই কর্মকাণ্ডে তিনি সামিল হবেন বলেই আশা বিএইচপি নেতার। স্বাস্থ্য খারাপ থাকা সত্ত্বেও ইতিমধ্যে তাদের নিমন্ত্রণ স্বীকার বিজেপি নেতা করেছেন বলেও দাবি তাঁর।

শুধু লালকৃষ্ণ আডবাণীই নন, মুরলীমনোহর যোশীও রাম মন্দিরের উদ্বোধনে যোগ দেবেন বলেই জানিয়েছেন অলোক কুমার। গত ডিসেম্বরেই বিশ্ব হিন্দু পরিষদের তরফে এই দুই নেতাকেই আমন্ত্রণ জানানো হয় বলে দাবি।

এখন দেখার এই দুই বিজেপি নেতা আগামী ২২ জানুয়ারির ঐতিহাসিক অনুষ্ঠানে যোগ দেন কিনা। এর আগে প্রাক্তন বিজেপি সাংসদ এবং রাম মন্দির আন্দোলনে অংশগ্রহণকারী, রাম বিলাস বেদান্তী, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে লালকৃষ্ণ আদবানিকে অভিষেক অনুষ্ঠানের জন্য অযোধ্যায় আনার ব্যবস্থা করার জন্য অনুরোধ করেছিলেন।

উল্লেখ্য, রাম মন্দির আন্দোলনের অন্যতম পথিকৃৎ লালকৃষ্ণ আডবাণী। কিন্তু তাঁকে এই অনুষ্ঠানে উপস্থিত না থাকার আবেদন জানায় অযোধ্যা রাম মন্দির ট্রাস্ট। যা নিয়ে জোর বিতর্ক তৈরি হয়। যদিও ট্রাস্টের দাবি, বিজেপির দুই নেতা এলকে আদবানি এবং এমএম জোশীর বয়স অনেকটাই বেশি।

আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক মানুষের ভিড় হবে। ফলে যে কোনও মুহূর্তে শরীর খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর সেই কারণে দুর থেকেই উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দেওয়ার আবেদন জানানো হয় অযোধ্যা রাম মন্দির ট্রাস্টের তরফে।

অন্যদিকে মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি অয্যোধ্যায়। কাজ খতিয়ে দেখতে দফায় দফায় সেখানে ছুটে যাচ্ছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি লোকসভার আগে এই মন্দিরের উদ্বোধন ঘিরেও শুরু হয়েছে বিতর্ক। কংগ্রেস সহ বিরোধীদের দাবি, ভোটের আগে বিজেপি এবং আরএসএস ইস্যু করে এই মন্দির তৈরি করছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+