এবার এলজেপি-র এনডিএ ছাড়ার হুমকি, লোকসভার আগে চাপ বাড়ল বিজেপির
উপেন্দ্র কুশওয়াহা মন্ত্রিত্ব ছেড়ে নিজের তৈরি দল আরএলএসপি নিয়ে এনডিএ জোট ছেড়ে বেরিয়ে গিয়েছে বিজেপিকে দোষারোপ করেছেন। বিহারের আর একটি দল লোক জনশক্তি পার্টিও একই ঘটনার পুনরাবৃত্তি করার হুমকি দিল।
উপেন্দ্র কুশওয়াহা মন্ত্রিত্ব ছেড়ে নিজের তৈরি দল আরএলএসপি নিয়ে এনডিএ জোট ছেড়ে বেরিয়ে গিয়েছে বিজেপিকে দোষারোপ করেছেন। বিহারের আর একটি দল লোক জনশক্তি পার্টিও একই ঘটনার পুনরাবৃত্তি করার হুমকি দিল। দলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের পুত্র চিরাগ পাসোয়ান জানিয়ে দিলেন, দেরি হওয়ার আগে সমাধান সূত্রে পৌঁছতে হবে।

চিরাগ মাইক্রোব্লগিং সাইট টুইটারে বলেছেন, এনডিএ এখন একটি সংবেদনশীল সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছে। তেলুগু দেশম পার্টি ও রাষ্ট্রীয় লোক সমতা পার্টি জোট ছেড়ে বেরিয়ে গিয়েছে। জোটসঙ্গীদের নিয়ে শান্তিপূর্ণভাবে বিজেপির উচিত এখনই সমাধানসূত্র বের করা। নাহলে দেরি হয়ে যাবে।
আসন সমঝোতা নিয়ে বলতে গিয়ে চিরাগ বলেছেন, এখনও কোনও স্থির সিদ্ধান্তে পৌঁছনো যায়নি। তবে আলোচনা চলছে। যদি খুব তাড়াতাড়ি সিদ্ধান্তে পৌঁছনো না যায় তাহলে ক্ষতি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন চিরাগ।
প্রসঙ্গত, কিছুদিন আগে দিল্লিতে বিজেপি সভাপতি অমিত শাহ ও জেডিইউ নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আসন সমঝোতা নিয়ে আলোচনা করেন। দুই দলই বাকী দুই এনডিএ সঙ্গী এলজেপি অথবা আরএলএসপি-র সঙ্গে আলোচনা না করে সমসংখ্যক আসনে লড়বেন বলে ঘোষণা করে দেন। যার ফলে অপমানে এনডিএ ছেড়েছে উপেন্দ্র কুশওয়াহা-র আরএলএসপি। এলজেপি-কেও আসন সমঝোতা করতে বললে ফের জোটসঙ্গী খোয়াতে হবে এনডিএ-কে তা স্পষ্ট করে গিয়েছেন চিরাগ পাসোয়ান।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications