চিরাগের একা লড়ার সিদ্ধান্তে বিজেপির হাত? বিহার নির্বাচনে প্রাক্কালে মাথাচাড়া দিচ্ছে নতুন জল্পনা
চিরাগের একা লড়ার সিদ্ধান্তে বিজেপির হাত? বিহার নির্বাচনে প্রাক্কালে মাথাচাড়া দিচ্ছে নতুন জল্পনা
ইতিমধ্যেই বেজে গিয়েছে বিহার ভোটের দামামা। করোনা আবহেই বিহার বিধানসভা ভোটের হাত ধরে বড়মাপের কোনও নির্বাচনি লড়াইয়ের সাক্ষী থাকতে চলছে গোটা দেশ। এমতাবস্থায় আপত নিরুত্তাপ বিহার ভোটে নতুন মাত্রা যোগ করেছেন এলজেপি নেতা চিরাগ পাসওয়ান। চিরাগের একা লড়ার সিদ্ধান্তে এখন অনেকটাই নড়বড়ে শাসক জোট। এদিকে খাতায়কলমে একা লড়ার সিদ্ধান্ত নিলেও চিরাগের সিদ্ধান্তে বড়সড় 'রাজনৈতিক কারসাচির’ গন্ধ পাচ্ছেন অনেকেই।

জেডিইউ-র বিরুদ্ধে সরাসরি প্রতিদ্বন্দ্বীতায় এলজেপি
এদিকে বিহার বিধানসভা ভোটের প্রাক্কালে এনডিএ জোটের আসন ভাগাভাগি নিয়ে শুরু থেকেই নীতীশ কুমারের জেডিইউ-র সঙ্গে বিবাদে জড়াতে দেখা গেছে লোক জনশক্তি পার্টি বা এলজেপিকে। ক্রমেই আরও চওড়া হয়েছে সংঘাতের রাস্তা। এদিকে ইতিমধ্যে এনডিএ জোটের দুই প্রধান শক্তি জেডিইউ ও বিজেপি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করলে আসন্ন নির্বাচনের জেডিইউ-র বিরুদ্ধে সরাসরি প্রতিদ্বন্দ্বীতার ঘোষণা করতে দেখা যায় চিরাগ।

চিরাগ কাঁটায় বিদ্ধ নীতীশ
এদিকে সকলেই যখন মনে করছিলেন আরজেডি-কংগ্রেস-বামেদের মহাজোটকে সহজেই দুরমুষ করতে পারেব এনডিএ ঠিক তখনই চিরাগ কাঁটায় বিদ্ধ হলেন নীতীশ কুমার। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, ক্রমেই বাবা রামবিলাস পাসওয়ানের মতো নিজের রাজনৈতিক বিচক্ষনতায় শান দিতে চাইছেন চিরাগ। বর্তমানে চিরাগের পাশার দানে বিহার ভোটের সমীকরণ যে বেশ খানিকটা এলোমেলো তা সহজেই অনুমেয়।

এলজেপি-র একা লড়ার সিদ্ধান্তেও বিজেপির হাত ?
এদিকে এলজেপি একা লড়ার সিদ্ধান্ত নিলেও অনেকেই মনে করছেন এর পিছনে হাত রয়েছে বিজেপির। ভোটের ময়দানে এলজেপি ভালো করলে আগামীতে চিরাগের হাত ধরেই সরকার গড়তে পারে মোদী-শাহের দল। নীতীশের শক্তিকে ধুয়েমুছে সাফ করতেই এই কারসাজি করেছে গেরুয়া শিবির। যদিও ইতিমধ্যেই এই জল্পনায় জল ঢেলে নীতীশের হাতেই এনডিএ-র জোট সরকারের মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব দেওয়া হবে বলে জানান বিহার বিজেপির শীর্ষ নেতা তথা অমিত শাহল ঘনিষ্ট সুশীল মোদী।

চিরাগের সঙ্গে গেরুয়া শিবিরের নেতাদের ‘সুস্পর্কেই’ বাড়ছে জল্পনা
এদিকে ইতিহাস বলছে বিজেপির গুডবুকে বরাবরই নাম থেকে রাম বিলাস পাসওয়ানের। চিরাগের সঙ্গেও দীর্ঘদিন থেকে ভালো সম্পর্ক বজায় রেখেছে পদ্ম শিবিরের নেতারা। এদিকে ইতিমধ্যেই গেরুয়া শিবিরের টিকিট প্রত্যাখ্যানের পর বিজেপির বেশ কয়েকজন প্রার্থী এনডিএর প্রাক্তন শরিক লোক জনশক্তি পার্টি (এলজেপি) দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে। নীতীশের নেতৃত্ব মানতে না পারাতেই এই দলবদল বলে একাধিক মহল থেকে খবর। একইসাথে পছন্দের আসন না পাওয়তেই ক্ষুব্ধ হয়েছেন একাধিক প্রভাবশালী বিজেপি নেতা।

দলত্যাগী বিজেপি নেতাদের কাঁধে ভর করেই নির্বাচনী বৈতরণী পার করতে চাইছেন চিরাগ
এই তালিকায় রয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সহ-সভাপতি রাজেন্দ্র সিংহ, প্রাক্তন বিধায়ক রামেশ্বর চৌরাশিয়া, ঊষা বিদ্যার্থীর মতো নাম। তিনজনই এলজেপির হয়ে যথাক্রমে দিনারা, সাসারাম ও পালিগঞ্জ আসন থেকে লড়বেন বলে খবর। এদিকে ভোটে আলাদা লড়ার সিদ্ধান্ত নিলেও সর্বভারতীয় স্তরে এনডিএ জোটেই থাকার কথা জানিয়েছেন চিরাগ। এমনকি বিহারে বিজেপির বিরুদ্ধে এলজেপির তরফে কোনও প্রার্থী দেওয়া হবে বলেও জানা যাচ্ছে। আর এখানেই ক্রমে মাথাচাড়া দিচ্ছে নতুন জল্পনা।












Click it and Unblock the Notifications