বিহারে শাসক জোটে ভাঙনে 'অঙ্ক'! শত্রুতা নেই মোদীর সঙ্গে, ছাড়ব না নীতীশকে, বলছে এলজেপি

বিহার যতই ভোটের দিকে এগোচ্ছে, ততই ভাঙন স্পষ্ট হচ্ছে এনডিএ(NDA) শিবিরে। যা পরিস্থিতি তাতে এলজেপি(LJP) ১৪৩ টি আসনে প্রার্থী দেবে বলে একরকম ঠিক করে ফেলেছে। তাদের স্লোগান হল শত্রুতা নেই মোদীর সঙ্গে,

বিহার যতই ভোটের দিকে এগোচ্ছে, ততই ভাঙন স্পষ্ট হচ্ছে এনডিএ(NDA) শিবিরে। যা পরিস্থিতি তাতে এলজেপি(LJP) ১৪৩ টি আসনে প্রার্থী দেবে বলে একরকম ঠিক করে ফেলেছে। তাদের স্লোগান হল শত্রুতা নেই মোদীর সঙ্গে, ছাড়ব না নীতীশকে।

অমিত, নাড্ডার সঙ্গে আসন সমঝোতা নিয়ে কথা

অমিত, নাড্ডার সঙ্গে আসন সমঝোতা নিয়ে কথা

চিরাগ পাসোয়ান বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে কথা বলেন। আসন সমঝোতা নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয় বলে জানা গিয়েছে।

১৪৩ টি আসনে লড়াইয়ের সিদ্ধান্ত এলজেপির

১৪৩ টি আসনে লড়াইয়ের সিদ্ধান্ত এলজেপির

এনডিএ-র অন্যতম শরিক এলজেপি সিদ্ধান্ত নিয়েছে, তারা ১৪৩ টি আসনে প্রার্থী দেবে। সূত্রের খবর অনুযায়ী, বিজেপি এই আসনগুলিতে প্রার্থী দেবে না বলে জানিয়েছে। অন্যদিকে এলজেপি জানিয়েছে, ভোটের পর তাদের মুখ্যমন্ত্রী প্রার্থীকে সমর্থন করবে।

চিরাগের সঙ্গে নীতীশের সম্পর্ক ভাল নয়

চিরাগের সঙ্গে নীতীশের সম্পর্ক ভাল নয়

বিহার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শনিবার এলজেপির সংসদীয় বোর্ডের বৈঠক রয়েছে। এটা উল্লেখ করা প্রয়োজন যে, নীতীশ কুমারের সঙ্গে চিরাগ পাসোয়ানের সম্পর্ক মোটেই ভাল নয়। এলজেপি জানিয়েছে, তারা জাতীয় পর্যায়ে এনডিএ জোট থেকে বেরিয়ে যাচ্ছে না।

শাসকের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ

শাসকের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ

বেশ কিছু কারণে এলজেপি নীতীশ কুমারের নেতৃত্বে বিহারে লড়াইয়ে রাজি নয়। তার মধ্যে করোনা পরিস্থিতির মোকাবিলা, বন্যা, পরিযাযী সংকট, বেকারির মতো ইস্যু। যদিও প্রধানমন্ত্রী মোদী নীতীশ কুমারকে বিহারে এনডিএর মুখ হিসেবে ঘোষণা করে দিয়েছেন।

ভাঙনের পিছনে অঙ্ক

ভাঙনের পিছনে অঙ্ক

এলজেপি এবং বিজেপির এই সম্পর্কের পিছনে রয়েছে ভোটের অঙ্ক। জেডিইউ-এর আসনগুলিতে অনেকেই নীতীশ বিরোধী হয়েছেন। কিন্তু তারা মোদীর পক্ষে। এলজেপির যুক্তি হল এইসব আসনগুলিতে বিজেপি কিংবা এলজেপির জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল।

৩ পর্যায়ে বিহার বিধানসভার নির্বাচন

৩ পর্যায়ে বিহার বিধানসভার নির্বাচন

বিহার বিধানসভার নির্বাচন হবে ৩ টি পর্যায়ে। যা শুরু হবে ২৮ অক্টোবর। এরপর ৩ ও ৭ নভেম্বর আরও দুটি পর্যায়ে ভোট। ভোট গণনা করা হবে ১০ নভেম্বর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+