মহারাষ্ট্রের ধাক্কা না কাটতেই ফের ভাঙন এনডিএ-তে! ঝাড়খণ্ডে একাই লড়াইয়ের সিদ্ধান্ত পাসোয়ানের দলের

মহারাষ্ট্রে ভাঙনের রেশ কাটতে না কাটতেই ফের এনডিএ-তে ভাঙনের ইঙ্গিত। এবার ঝাড়খণ্ডে। বিহারে এনডিএ-র সঙ্গী এলজেপি ঘোষণা করেছে, তারা ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে ৫০ আসনে একাই লড়াই করতে চায়।

মহারাষ্ট্রে ভাঙনের রেশ কাটতে না কাটতেই ফের এনডিএ-তে ভাঙনের ইঙ্গিত। এবার ঝাড়খণ্ডে। বিহারে এনডিএ-র সঙ্গী এলজেপি ঘোষণা করেছে, তারা ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে ৫০ আসনে একাই লড়াই করতে চায়। ঝাড়খণ্ডে এলজেপির দাবি ছিল ছটি আসন। বিজেপি তাতে রাজি হয়নি। সূত্রের খবর, দু থেকে তিনটি আসন হলেই সন্তুষ্ট হয়ে যেত এলজেপি। কিন্তু বিজেপি তাতে পাত্তা দিতে চায়নি।

চিরাগ পাসোয়ানের ঘোষণা

এলজেপির নবনির্বাচিত প্রেসিডেন্ট চিরাগ পাসোয়ান দলের সিদ্ধান্তের কথা টুইটারে জানিয়েছেন। তিনি বলেছেন, এবারের ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন তারা একাই লড়াই করতে চায়। তিনি বলেছেন, লোক জনশক্তি পার্টির রাজ্য শাখা ৫০ টি আসনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে।

প্রথম প্রার্থী তালিকা মঙ্গলবার

প্রথম প্রার্থী তালিকা মঙ্গলবার

পাঁচ দফায় ৩০ নভেম্বর থেকে ২০ ডিসেম্বরের মধ্যে ঝাড়খণ্ডে নির্বাচন হবে। সেই নির্বাচনের জন্য এলজেপির প্রথম প্রার্থী তালিকা মঙ্গলবার বিকেলে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন, লোক জনশক্তি পার্টির সভাপতি।

 ছয় আসনের দাবি মানেনি বিজেপি

ছয় আসনের দাবি মানেনি বিজেপি

চিরাগ পাসোয়ান জানিয়েছেন, তাঁরা এই নির্বাচনে ছটি আসনের দাবি করেছিলেন। কিন্তু রাজ্য বিজেপি সেই দাবি মানেনি। বিষয়টি নিয়ে অমিত শাহ, জেপি নাড্ডা এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাসকে চিঠি দেওয়া হলেও কোনও উত্তর পাওয়া যায়নি। এলজেপির যুক্তি ওই ছটি আসনে গতবার বিজেপির ফল খারাপ হয়েছিল।

মহারাষ্ট্রে ভেঙে গিয়েছে ৩০ বছরের সম্পর্ক

মহারাষ্ট্রে ভেঙে গিয়েছে ৩০ বছরের সম্পর্ক

মুখ্যমন্ত্রীত্বের ভাগের দাবিকে কেন্দ্র করে মহারাষ্ট্রে বিজেপি ও শিবসেনার ৩০ বছরের সম্পর্ক ভেঙে গিয়েছে। মুখ্যমন্ত্রীত্ব নিয়ে শিবসেনা দাবিতে অটল থাকায় মহারাষ্ট্রে রাজনৈতিক অস্থিরতা তৈরির পথে। রাষ্ট্রপতি শাসন জারি করে পরিস্থিতির মোকাবিলা করা হতে পারে বলে মনে করছেন অনেকেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+