বিজেপির জোটকে ভরসা জোগাচ্ছেন পাসোয়ান! বাংলা-দিল্লি-জম্মু-কাশ্মীরেও জোট-বার্তা

বিহারে বিজেপির সঙ্গে জোটে থাকলেও ঝাড়খণ্ডে একসঙ্গে লড়ছে না লোক জনশক্তি পার্টি। তা সত্ত্বেও এদিন বিজেপির সঙ্গে তাদের জোটকে জাতীয় স্তকে নিয়ে যাওয়া বার্তা দিলেন এলজেপি সভাপতি চিরাগ পাসোয়ান।

বিহারে বিজেপির সঙ্গে জোটে থাকলেও ঝাড়খণ্ডে একসঙ্গে লড়ছে না লোক জনশক্তি পার্টি। তা সত্ত্বেও এদিন বিজেপির সঙ্গে তাদের জোটকে জাতীয় স্তকে নিয়ে যাওয়া বার্তা দিলেন এলজেপি সভাপতি চিরাগ পাসোয়ান। রামবিলাস পাসোয়ানের ছেলে দলের প্রতিষ্ঠা দিবসে জোট দীর্ঘায়িত করার বার্তা দিয়েছেন এদিন।

বিজেপিকে জোট-বার্তা বাংলা-দিল্লি-জম্মু-কাশ্মীরেও

একইসঙ্গে তিনি বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে ফের জোট সরকার গড়ার বার্তা দেন। এবং বিহারে বিজেপি, জেডিইউয়ের সঙ্গে তাঁদের জোটকে আর শক্ত করে তোলার বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, বিহার ছাড়াও দিল্লি, জম্মু ও কাশ্মীর এবং পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাঁরা।

পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপনের অনুষ্ঠানে নতুন এলজেপির সভাপতি চিরাগ পাসোয়ান বলেন, বিজেপির সঙ্গে আমাদের সম্পর্ক আগের চেয়ে আরও দৃঢ়। আমরা একসঙ্গে কাজ করব। পরের বছর নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী হিসাবে ফিরে আসতে সহায়তা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, তাঁর দল সদস্যপদ অভিযান চালিয়েছে, যার মাধ্যমে সংগঠনের সদস্যসংখ্যা এক কোটি করে তোলাই লক্ষ্য। বিহার অবশ্যই আমাদের মূল কেন্দ্রবিন্দু। আমাদের রাজ্য ইউনিটের নেতারাও এখানে এসেছেন এবং আমি তাদের বলছি কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের সঙ্গে পুরোপুরি আছেন।

দিল্লি, জম্মু ও কাশ্মীর, পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলিতে নির্বাচনী সিদ্ধান্ত নিতে চলেছেন পাসোয়ান। তিনি বলেন, আমরা পরের বছর বিধানসভা নির্বাচনে একসঙ্গে লড়ব। আজ আমাদের ছয় জন সংসদ সদস্য রয়েছেন। আমাদের এই সংখ্যা ষাট হয়ে গেলে আমরা জাতীয় রাজনীতিতে একটা বড় জায়গায় পৌঁছে যাব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+