কর্ণাটকের লাইভ আপডেট: শপথ মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার, বিধান সৌধের সামনে ধর্না কংগ্রেস ও জেডিএস-এর

কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিএস ইয়েদুরাপ্পা, বাংলায় তার লাইভ আপডেট

এভাবেও ফিরে আসা যায়। সেটাই যেন বোঝালেন ইয়েদুরাপ্পা। একটা সময় খনি কেলেঙ্কারিতে নাম জড়িয়ে দুর্নীতির দায়ে মুখ্যমন্ত্রী পদ হারাতে হয়েছিল বিজেপি-এর এই নেতাকে। অনেকেই ভেবেছিলেন ইয়েদুরাপ্পা রাজনৈতিক কেরিয়ার শেষ। কিন্তু, এবার কর্ণাটকে বিধানভা নির্বাচনের আগে ফের এখানকার রাজনীতিতে প্রাসঙ্গিক করে তোলেন ইয়েদুরাপ্পা। ফের হয়ে উঠেছিলেন মুখ্যমন্ত্রী পদের দাবিদার।

সরকার গঠন নিয়ে দড়ি টানাটানিতে আপাতত জয়ী বিজেপি

কর্ণাটক নির্বাচনের ফল বের হওয়ার পর থেকেই সরকার গঠন নিয়ে দড়ি টানাটানি চলছিল। এরমধ্যে কংগ্রেস ও জেডিএস একসঙ্গে হয়ে যাওয়ায় কর্ণাটকে সরকার গঠন নিয়ে বিপাকে পড়ে গিয়েছিল বিজেপি। কারণ, সর্ববৃহৎ দল হলেও বিজেপি-র কাছে সংখ্যাগরিষ্ট আসন নেই। কিন্তু, রাজ্যপালের ক্ষমতায় আপাতত সরকার গঠনের পথে বিজেপি। ১৫ দিনের মধ্যেই বিধানসভায় সংখ্যাগরিষ্টতা প্রমাণ করতে হবে ইয়েদুরাপ্পা সরকারকে।

May 17, 2018, 1:08 pm IST

ইয়েদুরাপ্পার সরকারকে স্বল্পায়ুর সরকার বলে কটাক্ষ কংগ্রেসের ডি কে শিবকুমারের।
May 17, 2018, 1:07 pm IST

সংখ্যাগরিষ্টতা প্রমাণে নির্দল প্রার্থীরাই হাতিয়ার তা বুঝিয়ে দিলেন বিজেপি বিধায়ক বি শ্রীরামুলু।
May 17, 2018, 12:26 pm IST

রাজভবনের সামনে সিদ্দারামাইয়ার নেতৃত্বে বিক্ষোভ ১১৮ বিধায়কের।
May 17, 2018, 11:17 am IST

বিধানসৌধে পৌঁছলেন এইচ ডি দেবগৌড়া।
May 17, 2018, 11:16 am IST

কেন্দ্রীয় সরকারের ক্ষমতার অপব্যবহার করছে বিজেপি, ইডি-কে লেলিয়া দেওয়া হয়েছে। অভিযোগ করলেন কুমারস্বামী।
May 17, 2018, 11:14 am IST

মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা সংখ্যাগরিষ্টতা প্রমাণ করতে পারবেন বলে আশাবাদী কেন্দ্রীয়মন্ত্রী অনন্ত কুমার, কংগ্রেসকে বিরোধী আসনে বসার পরামর্শ।
May 17, 2018, 11:13 am IST

কংগ্রেস বিধায়ক আনন্দ সিং বিজেপি-র খপ্পরে, এই খবর স্বীকার করে নিল কংগ্রেস, তবে বাকি সব বিধায়কই একসঙ্গে আছেন বলে দাবি করা হয়েছে।
May 17, 2018, 11:10 am IST

এই মুহূর্তে পরিস্থিতি মোকাবিলায় তাঁর পিতা এইচ ডি দেবগৌড়াকে সামনে থেকে নেতৃত্ব দেন তারই আবেদন রাখলেন কুমারস্বামী।
May 17, 2018, 11:09 am IST

আর কী বলছেন মুকুল রোহতাগি।
May 17, 2018, 11:08 am IST

আমরা আমাদের বিধায়কদের যে কোনও মূল্যে রক্ষা করতে চাইছি, অর্থ দিয়ে তাঁদের যাতে কেউ দলে টানতে না পারে সে জন্য এই চেষ্টা চলছে।
May 17, 2018, 11:07 am IST

গভীররাতে সুপ্রিম কোর্টে কর্ণাটক ইস্যুতে শুনানিতে ক্ষোভ প্রকাশ মুকুল রোহতাগির, তাঁর মতে, আমাদের কাছে প্রয়োজনীয় কাগজ ছিল না, আমার মনে রাতে আবেদনটি তালিকাভুক্ত করে শুনানির দরকার ছিল না।
May 17, 2018, 11:05 am IST

বিধানভায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা।
May 17, 2018, 10:53 am IST

জেডিএস বিধায়কদের সঙ্গে দেখা করতে নিজের বাসভবন ছেড়ে বের হচ্ছেন এইচ ডি দেবগৌড়া।
May 17, 2018, 10:26 am IST

নিখোঁজ কংগ্রেসের ২ বিধায়ক।
May 17, 2018, 10:25 am IST

অবস্থান ধর্ণায় কংগ্রেসের বিধায়করা।
May 17, 2018, 9:50 am IST

বিধান সৌধের কাছে মহাত্মা গান্ধীর মূর্তির নিচে অবস্থান ধর্নায় কংগ্রেস, আছেন গুলাম নবি আজাদ, মল্লিকার্জুন খাড়গে, অশোক গেহলট, সিদ্দারামাইয়রা।
May 17, 2018, 9:31 am IST

রাজভবনের সামনে নেচে-গেয়ে মাতোয়ারা বিজেপি কর্মী ও সমর্থকরা।
May 17, 2018, 9:29 am IST

কংগ্রেস নেতা-কর্মীদের উচিত রাহুল গান্ধী, সনিয়া গান্ধী ও সিদ্দারামাইয়াদের বিরুদ্ধে প্রতিবাদ করা, বললেন কেন্দ্রীয়মন্ত্রী অনন্তকুমার।
May 17, 2018, 9:27 am IST

কর্ণাটক অ্যাসেম্বলির সামনে ধর্না বিক্ষোভে বসতে এগলেটন রিসর্ট থেকে রওনা হলেন জেডিএস-এর বিধায়করা।
May 17, 2018, 9:25 am IST

রাজভবনের বাইরের ছবি।
May 17, 2018, 9:24 am IST

রাজভবনের বাইরে বিজেপি সমর্থকদের উচ্ছ্বাস।
May 17, 2018, 9:15 am IST

১৫ দিনের মধ্যে বিজেপি সংখ্যাগরিষ্টতা প্রমাণ করতে পারবে বলে দাবি করলেন অনন্ত কুমার।
May 17, 2018, 9:14 am IST

মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার আগে ইয়েদুরাপ্পা।
May 17, 2018, 9:10 am IST

কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন ইয়েদুরাপ্পা।
May 17, 2018, 9:09 am IST

রাজভবনে রাজ্যপালের সঙ্গে বিএস ইয়েদুরাপ্পা, আর কিছুক্ষণের মধ্যে শুরু শপথ গ্রহণ অনুষ্ঠান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+