LIVE পরীক্ষা মিস করা পরীক্ষার্থীরা যাতে ফের বসতে পারেন তার জন্য আবেদন জমা পড়ল আদালতে

মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষার দিন না পিছানোর অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন ১৫০ শিক্ষাবিদ। তাঁদের মত, এই সময়ে পরীক্ষার দিন আবার পিছানো মানে শিক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গে আপস করা। তবে পরীক্ষা করার দাবিতে বিরোধীরা জোট বাঁধছে। কেন্দ্রের বিরুদ্ধে শীর্ষ আদালতে যাওয়ার কথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Live : NEET-JEE পরীক্ষার সমস্ত লাইভ আপডেট

Sep 27, 2020, 7:26 am IST

আইআইটি জেইই নিয়ে সারা দেশেই সকাল থেকে পরীক্ষার্থীদের জমায়েত বিভিন্ন সেন্টারে।
Sep 22, 2020, 1:04 pm IST

জেইই নিয়ে অনলাইন ক্লাস শুরু হয়েছে বিভিন্ন জায়গায়।
Sep 22, 2020, 8:11 am IST

২৭ সেপ্টেম্বর আইআইটি জেইই নিয়ে চলছে প্রস্তুতি।
Sep 20, 2020, 10:50 am IST

তৃণমূল কংগ্রেসের ব্যাখ্যা, বাংলার শিক্ষা-সংস্কৃতির প্রতি প্রধানমন্ত্রী মোদীর অসম্মান।
Sep 20, 2020, 10:49 am IST

নিট-জেইই'র পর নেট নিয়ে বিতর্ক। পুজোর মধ্যেই নেট নিয়ে প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের।
Sep 18, 2020, 4:58 pm IST

মাদ্রাজ হাইকোর্ট জানাল আদালত অবমাননা করেননি তিনি কিন্তু এই মন্তব্যের কোনও প্রয়োজন ছিল না
Sep 18, 2020, 4:57 pm IST

নিট মন্তব্য নিয়ে সাফাই দক্ষিণের অভিনেতা সূর্যর
Sep 18, 2020, 4:56 pm IST

৫ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে দিল্লির সব স্কুল
Sep 18, 2020, 12:02 pm IST

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নিট পরীক্ষায় টুকলির ভুয়ো ভিডিও
Sep 16, 2020, 10:53 pm IST

এনটিএ প্রকাশ করল কাট অফ মার্কস।
Sep 16, 2020, 4:06 pm IST

জেইইর ২৭ সেপ্টেম্বরের পরীক্ষা নিয়ে তৎপরতা শুরু।
Sep 16, 2020, 2:08 pm IST

নিট পরীক্ষা নেওয়ার কোনও প্রয়োজনই ছিল না মোদী সরকারের অভিযোগ এমকে স্টালিনের
Sep 16, 2020, 8:01 am IST

তামিলনাড়ুতে শতাধিক ছাত্রছাত্রী আত্মঘাতী হয়েছে নিট পরীক্ষার জন্য, দাবি ডিএমকে নেতা স্ট্যালিনের
Sep 16, 2020, 12:09 am IST

যারা পরীক্ষা দিতে পারেননি তাঁরা ফের যাতে পরীক্ষা দিতে পারেন তার জন্য আবেদন জানানো হল আদালতে।
Sep 15, 2020, 8:11 pm IST

খুব শীঘ্রই নিট পরীক্ষার কাট-অফ-এর ঘোষণা করা হবে।
Sep 15, 2020, 3:16 pm IST

শীঘ্রই বিষয়ভিত্তিক পরীক্ষা ও শিফট সংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইটে আপলোড করা হবে বলে জানিয়েছেন এনটিএ-র সিনিয়র ডিরেক্টর।
Sep 15, 2020, 3:14 pm IST

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে নেট পরীক্ষা। শীঘ্রই এনটিএ-র অফিসিয়াল ওয়েবসাইটে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে।
Sep 15, 2020, 3:13 pm IST

পিছিয়ে গেল ইউজিসি-নেট পরীক্ষার দিনক্ষণ, পরীক্ষা শুরুর নয়া দিন ঘোষণা করল এনটিএ।
Sep 15, 2020, 3:07 pm IST

জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা, বা জেইই মেইন কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হিসাবে বছরে দু'বার নেওয়া হয়। করোনা আবহে সেই পরীক্ষার জন্যে গাইডনলাইন প্রকাশিত হল এদিন।
Sep 15, 2020, 8:27 am IST

নিট , জয়েন্টের ব্যবস্থাপনা নিয়ে বহুজনের ক্ষোভ প্রকাশ সোশ্যাল মিডিয়ায়।
Sep 15, 2020, 12:59 am IST

দেশজুড়ে পরিবহণ স্বাভাবিক না হওয়ার কারণে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পরীক্ষার্থীদের ভীষণ বেগ পেতে হয়েছে বলে নানা রাজ্যে অভিযোগ উঠেছে।
Sep 14, 2020, 8:42 pm IST

চলতি মাসের ১৬, ১৭, ২২ এবং ২৩ সেপ্টেম্বর ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ বা আইসিএআরের পরীক্ষা নেওয়া হবে। তার আগে কিংবা পরে ইউজিসি স্বীকৃত ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নেট আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে এনটিএ। সেক্ষেত্রে কবে হবে এই পরীক্ষা, তা ২৪ সেপ্টেম্বরের পরে জানানো হবে বলে সোমবার জানানো হয়েছে।
Sep 14, 2020, 8:41 pm IST

করোনা ভাইরাসের পর ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ বা আইসিএআর পরীক্ষার সঙ্গে ধাক্কাধাক্কির জেরে পিছিয়েই গেল ইউজিসি-র ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নেট। চলতি মাসের ১৬ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে এই পরীক্ষা হওয়ার কথা ছিল। তা স্থগিত করে দিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ।
Sep 14, 2020, 4:22 pm IST

নিট পরীক্ষার আগে তামিলনাড়ুতে ৪ পরীক্ষার্থী আত্মঘাতী হয়েছিলেন
Sep 14, 2020, 4:21 pm IST

যদিও দাবি করা হয়েছে সূর্যর মন্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতির কাছে
Sep 14, 2020, 4:20 pm IST

নিট পরীক্ষা নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য আদালত অবমাননার দায়ে পড়তে চলেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা সূর্য শিবকুমার
Sep 14, 2020, 7:56 am IST

নির্বিঘ্নেই শেষ হল নিট পরীক্ষা
Sep 13, 2020, 7:43 pm IST

জাতীয় টেস্টিং এজেন্সি জানিয়েছে, আজ NEET পরীক্ষায় ৮৫ থেকে ৯০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় হাজির ছিলেন। এটি তরুণ আত্মনির্ভর ভারতবর্ষের প্রতীক হিসেবে প্রতিফলিত। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ডাঃ রমেশ পোখরিয়াল নিশঙ্ক টুইট করে জানান একথা।
Sep 13, 2020, 6:31 pm IST

এই পরীক্ষার জন্য এনটিএ কেন্দ্রের সংখ্যা ২,৫৪৬ থেকে ৩,৮৪৩-এ উন্নীত করেছে। প্রতি কক্ষে পরীক্ষার্থীর সংখ্যা আগের ২৪ থেকে কমিয়ে ১২ করা হয়েছে। এতে বেশ কিছু প্রার্থীর কেন্দ্রগুলিতে পরিবর্তন দেখা দিয়েছে। তবে পরীক্ষা কেন্দ্রের শহরটি সবার জন্য অপরিবর্তিত রয়েছে।
Sep 13, 2020, 6:31 pm IST

এনটিএ জানিয়েছিল, মেডিকেল প্রবেশ পরীক্ষা অনুষ্ঠিত হবে করোনা বিধি মেনে। মোট ১৫.৯৭ লক্ষ শিক্ষার্থী পরীক্ষায় বসার জন্য রেজিস্ট্রিকৃত ছিল। ইতিমধ্যে দু'বার পিছিয়ে দেওয়া হয়েছে এই পরীক্ষা। সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষা নিশ্চিত করার পরই এদিন দেশজুড়ে নিট পরীক্ষা হল।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+