ভারতীয় বায়ুসেনার এয়ারবেসে তাজা বোমা! চরম চাঞ্চল্য রাজস্থানে
রাজস্থানের বিকানেরে বায়ুসেনার নাল এয়ারবেসে একটি লাইভ মর্টার বম্ব উদ্ধার হয়েছে এদিন সকালে
রাজস্থানের বিকানেরে বায়ুসেনার নাল এয়ারবেসে একটি লাইভ মর্টার বম্ব উদ্ধার হয়েছে এদিন সকালে। ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু না জানা গেলেও, ঘটনাস্থালে পৌঁছেছেন বায়ুসেনার কর্তারা। বম্ব ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Rajasthan: Live mortar bomb found near Nal-Bikaner Air Force Station, Indian Air Force officials present at the spot. pic.twitter.com/AZOhMcKva4
— ANI (@ANI) April 3, 2019
প্রসঙ্গত ,কিছুদিন আগে পাঞ্জাব সীমান্তের আশপাশ দিয়ে পাকিস্তানি যুদ্ধবিমান এফ ১৬ উড়তে দেখা যায়। ঘটনা ভারতের রাডারে ধরা পড়তেই পাল্টা তাড়া করার প্রস্তুতি নেয় ভারতীয় যুদ্ধবিমান সুখোই -৩০ এমকেআই এবং মিরাজ।
Pradeep Sharma,SP Bikaner on live mortar bomb found near Nal-Bikaner Air Force Station:Today morning,a kind of ammunition box was found on Ganganagar Bypass road.We informed Army about it.They said it was a mortar case. Army's bomb squad has taken it with them.Probe on.#Rajasthan pic.twitter.com/pBpe4pkRdS
— ANI (@ANI) April 3, 2019
উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারির পুলওয়ামার ঘটনার পর থেকে ভারত-পাকিস্তান সম্পর্ক রীতিমত তলানিতে গিয়ে ঠেকেছে। এরপর থেকে পরিস্থিতি আরও চরমে ওঠে যখন ভারতীয় বায়ুসেনার ১২ টি মিরাজ ২০০ যুদ্ধবিমান পাকিস্তানের আকাশে ঢুকে একাধিক জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়ে আসে। তারপরবর্তী পর্যায়ে পাকিস্তান শান্তির বার্তা দিলেও কার্যকারিতার দিক থেকে সেভাবে জঙ্গিদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি।












Click it and Unblock the Notifications