LIVE নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভে উত্তাল দেশ : বৈচিত্র্যে একতাই ভারতের বৈশিষ্ট, বললেন মোদী

নাগরিকত্ব বিলের সমর্থনে এবার প্রচার চালাবে বিজেপি। দিল্লিতে সাংবাদিক বৈঠক করে জানালেন বিেজপি নেতা ভূপিন্দর যাদব। তিনি জানিয়েছেন আগামী ১০ দিনের মধ্যে সিএএ-র সমর্থনে গোটা দেশে প্রচার শুরু করা হবে। ৩ কোটি বাসিন্দার সঙ্গে নাগরিকত্ব বিলের সমর্থনে প্রচার চালানো হবে। প্রায় ২৫০টি জায়গায় এই বিলের সমর্থনে সাংবাদিক বৈঠক করবে বিজেপি। এদিকে আজ দিল্লির রামলীলা ময়দানে ভাষণ রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোনও রকম অশান্তি ঠেকাতে সেখানে ইতিমধ্যেই কড়া পুলিশি প্রহড়া চলছে। আটোসাঁটো রয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা আইন নিয়ে দেশের আরও খবরের লাইভ আপডেট জানতে চোখ রাখুন :

LIVE নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভে উত্তাল দেশ

Dec 22, 2019, 3:11 pm IST

নরেন্দ্র মোদী : বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো। তবে কংগ্রেসকে এগুলো হজম হচ্ছে না। কারণ ওরা বিশ্বাস করতে পারছে না যে কী করে মোদীকে মুসলিম দেশগুলো কী করে এত ভালোবাসে।
Dec 22, 2019, 3:08 pm IST

নরেন্দ্র মোদী : এত বছরে প্রথমবার বাকি মুসলিমদেশ ও মধ্যপ্রাচ্যের দেশের সঙ্গে ভারতের সম্পর্ক এত ভালো।
Dec 22, 2019, 3:07 pm IST

নরেন্দ্র মোদী : আজকে বিশ্বের মুসলিম দেশগুলি মোদীকে ভালোবাসে। আমি নিজে ২০১৪ সালে আমার শপথ গ্রহণে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমি নিজে লাহোর গিয়েছিলাম। তবে আমাদের পাকিস্তান থেকে প্রতারিত হয়েছি।
Dec 22, 2019, 3:04 pm IST

নরেন্দ্র মোদী : মহাত্মা গান্ধীর দেশে ষখন আমি দেখি লাঠি। তখন আমি কষ্ট পাই। ১৩০ কোটি লোকেরও কষ্ট হয়। আবার এদের হাতেই জাতীয় পতাকা দেখি তখন আমি শান্তি পাই। আমি বিশ্বাস করি, একবার হাতে জাতীয় পতাকা এলে তারা হিংসা বন্ধ করে দেবে। এবং যারা হিংসা ছড়াচ্ছে তাদেরকেও আটকাতে সমর্থ হবে।
Dec 22, 2019, 3:02 pm IST

নরেন্দ্র মোদী : আজ অনেক রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যে এই আইন মানবেন না। আরে, আগে এই বিষয়ে নিজেদের আইনজীবীদের সঙ্গে কথা বলে নিন।
Dec 22, 2019, 3:00 pm IST

নরেন্দ্র মোদী : আমার কথা যদি কেউ ভালো করে শোনা। তার তদন্ত করে তাহলে সব সপ্ষ্ট হয়ে যাবে।
Dec 22, 2019, 2:59 pm IST

নরেন্দ্র মোদী : এরা সবাই ভোটব্যাঙ্কের রাজনীতি করে।
Dec 22, 2019, 2:58 pm IST

নরেন্দ্র মোদী : আজ যেই বামপন্থীরা দেশ থেকে মুছে যাচ্ছে সেই দলেরই নেতা প্রকাশ কারাট এই শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন।
Dec 22, 2019, 2:57 pm IST

নরেন্দ্র মোদী : দিদি 'হিন্দুস্থান দেখছে।'
Dec 22, 2019, 2:56 pm IST

নরেন্দ্র মোদী : আপনা কী হয়েছে দিদি? কয়েক বছর আগে সেনা ড্রিল করছিল। তখন দিদি বলে যে 'মোদীর সেনা' চলে এসেছে।
Dec 22, 2019, 2:55 pm IST

নরেন্দ্র মোদী : এই দিদি কয়েক বছর আগেও সংসদে দাঁড়িয়ে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়াতে চেয়েছিলেন। আজ আপনি এত কেন বদলে গেলেন। বাঙালি নাগরিকদের কেন আপনি শত্রু বানিয়ে ফেললেন?
Dec 22, 2019, 2:54 pm IST

নরেন্দ্র মোদী : আমাদের দিদি। তিনি তো কলকাতা থেকে সরাসরি রাষ্ট্রসংঘে পৌঁছে গেলেন।
Dec 22, 2019, 2:53 pm IST

নরেন্দ্র মোদী : একই কথা বলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোট ও অসমের তরুণ গগৈও এক কথা বলেছিলেন।
Dec 22, 2019, 2:53 pm IST

নরেন্দ্র মোদী : মনমোহন সিংয়ের দাবি মোদী মেনে নিলে মোদী পাপ করে ফেলে না কি?
Dec 22, 2019, 2:52 pm IST

নরেন্দ্র মোদী : ৭০ বছর ধরে এই বিষয়টি বাস্তবায়িত হয়নি। যারা ভ্রমিত আছেন তারা আমার কথা বিশ্বাস না করুক। তবে আমি যাদের নাম নিচ্ছি তাদের কথা তো বিশঅবাস করুন। ২০০৩ সালে মনমোহন সিং সংসদে বলেছিলেন, আমাদের দেশে বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে আসছে। তাদের আস্থার কারণে তাদের এদেশে আসতে হচ্ছিল, তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দিয়ে দেওয়া হোক।
Dec 22, 2019, 2:49 pm IST

নরেন্দ্র মোদী : এই আইন মহাত্মা গান্ধীর মতবাদের। মহাত্মা গান্ধী বলেছিলেন, পাকিস্তানে থেকে যাওয়া সংখ্যালঘুরা যবেই ভারতে আসবে তাদের আমরা স্বাগত জানাব। আর এখন গান্ধীর পদবি ব্যবহার করা লোকেরা এই আইনের বিরোধিতা করছে।
Dec 22, 2019, 2:48 pm IST

নরেন্দ্র মোদী : আমি আবার বলছি, নাগরিকত্ব সংশোধনী আইন দেশের কোনও নাগরিকের থেকে অধিকার ছিনিয়ে নেওয়ার নয়।
Dec 22, 2019, 2:46 pm IST

নরেন্দ্র মোদী : শরণার্থীদের দুঃখ কী রকম হয় তা দিল্লি থেকে বেশি ভালো আর কে জানে? বিরোধীদের এই প্রতিবাদ এই সব শরণার্থীদের স্বপ্নের উপর অ্যাসিড ছোড়ার সমান।
Dec 22, 2019, 2:45 pm IST

নরেন্দ্র মোদী : অনুপ্রবেশকারী কখনও নিজের পরিচয় বলে না। আর শরণার্থীরা কখনও ওদের পরিচয় লুকায় না। আজ এই অনুপ্রবেশকারীরা ভয়ে রয়েছে।
Dec 22, 2019, 2:44 pm IST

নরেন্দ্র মোদী : আমাদের দেশে আসা শরণার্থীরা তাদের পরিবারের সম্মান বাঁচাতে এসেছে। আমার প্রশ্ন এই সিএএ বিরোধী রাজনৈতিক দলগুলির উদ্দেশ্যে, যে এই সব মানুষের বিরুদ্ধে আপনাদের কী সমস্যা?
Dec 22, 2019, 2:44 pm IST

নরেন্দ্র মোদী : আমাদের দেশে আসা শরণার্থীরা তাদের পরিবারের সম্মান বাঁচাতে এসেছে। আমার প্রশ্ন এই সিএএ বিরোধী রাজনৈতিক দলগুলির উদ্দেশ্যে, যে এই সব মানুষের বিরুদ্ধে আপনাদের কী সমস্যা?
Dec 22, 2019, 2:42 pm IST

নরেন্দ্র মোদী : এই দিল্লিতেই কয়েকদিন আগে এক শরণার্থী ক্যাম্পে একটি মেয়ের জন্ম হয়। সেই শিশুটির নাম তার মা-বাবা 'নাগরিকতা' রাখা হয়েছে।
Dec 22, 2019, 2:41 pm IST

নরেন্দ্র মোদী : যারা দলিত রাজনীতি করে, তা হলে এত বছর ধরে কী করে চুপ ছিলেন? আজ যখন আমরা এই দলিতদের জন্য ভাবছি, কাজ করছি, এখন কেন এই দলিত নেতারা আমাদের বিরুদ্ধে কথা বলছে।
Dec 22, 2019, 2:40 pm IST

নরেন্দ্র মোদী : পাকিস্তানে থাকা হিন্দু মেয়েদের ধর্মান্তরিত করে অত্যাচার চালানো হয়।
Dec 22, 2019, 2:39 pm IST

নরেন্দ্র মোদী : পাকিস্তান থেকে আসা শরণার্থীদের বেশিরভাগ দলিত। পাকিস্তানে আজও কোনও দলিত চা খেলে সেই চায়ের টাকা পাশাপাশি ওই গ্লাসের টাকা দিতে হয়।
Dec 22, 2019, 2:37 pm IST

নরেন্দ্র মোদী : সবাইকে সিএএ-কে গরিব বিরোধী বলছে। ওরা বোঝাচ্ছে যে যখন ওই দেশ থেকে লোক আসবে তখন গরিবদের আরও সমস্যা হবে।
Dec 22, 2019, 2:35 pm IST

নরেন্দ্র মোদী : যেই সুমলিমরা ভারতীয়। তাদের উপর নাগরিকত্ব আইনের কোনও প্রভআব পড়বে না। এনআরসিতে তাদের কোনও সমস্যা হবে না।
Dec 22, 2019, 2:34 pm IST

নরেন্দ্র মোদী : শিক্ষিত শহুরে আরবান নকশালরা সবাইকে বলছে যে দেশের মুসলিমদের ডিটেনশন সেন্টারে রাখা হবে। একবার তো নিজেদের শিক্ষার সদ্ব্যবহার করুন। একবার তো এই আইনটা পড়ে দেখুন।
Dec 22, 2019, 2:32 pm IST

নরেন্দ্র মোদী : ২০১৪-তে আমার নেতৃত্বে সরকার আসার পর দেশের কোথাও কোনও এনআরসি নিয়ে আলোচনা হয়নি। অসমে আমাদের এটা করতে হয়েছিল সুপ্রিমকোর্টের নির্দেশে।
Dec 22, 2019, 2:31 pm IST

নরেন্দ্র মোদী : এনআরসি নিয়েও কংগ্রেস ও বিরোধীরা ভুল বোঝাচ্ছে। এই এনআরসি তো কংগ্রেস এনেছিল। আমরা তো আনিনি।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+