List of Train Cancelled: বাতিল থাকছে একাধিক ট্রেন, শালিমার স্টেশন থেকে ছাড়বে না এই ট্রেন
List of Train Cancelled: গত অগাস্ট মাসজুড়ে বাংলা সহ দেশের একাধিক জায়গায় ট্রেন বাতিলের খবর সামনে এসেছে। এমনকি সেপ্টেম্বর মাস পড়তেও ছবিটা বদলাইনি। সেপ্টেম্বরের শুরু থেকেই একের পর এক ট্রেন বাতিলের খবর সামনে এসেছে। মাসের শেষেও কার্যত একই অবস্থা।
বেশ কিছু ট্রেন বাতিল থাকবে চলতি সপ্তাহে। বিশেষ করে লখনউ এবং বারাণসীর মতো গুরুত্বপূর্ণ স্টেশনেগুলিতে বেশ কিছু কাজ চলবে। কাজ হবে বারাণসীর ইয়ার্ডে। আর সেই কারনে একাধিক ট্রেন (List of Train Cancelled) বাতিল করা হয়েছে। বেশ কয়েকটি ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে। ফলে আগামী সপ্তাহে ওই লাইনে গন্তব্য করার থাকলে অবশ্যই জানুন রেলের বড় এই আপডেট।

List of Train Cancelled: ১৮ সেপ্টেম্বর থেকে বাতিল যে ট্রেন
ট্রেন নম্বর ০১৮১১/০১৮১২ বিরঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি-ললিতপুর বাতিল (List of Train Cancelled) করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর থেকে বাতিল থাকছে।
ট্রেন নম্বর ২২৬৮৭/২২৬৮৮ বারাণসী-মসরয়ূ ভায়া উইকলি সুপারফার্স্ট এক্সপ্রেস বাতিল থাকবে। ১৯, ২১, ২৬, ২৮ সেপ্টেম্বর এবং ৩,৫, ১০, ১২ অক্টবর বাতিল থাকবে।
ট্রেন নম্বর ১৬০৯৩ চেন্নাই সেন্ট্রাল-লখনউ জেসিও ২৩ সেপ্টেম্বর বাতিল থাকবে।
বান্দ্রা টার্মিনাস-আজমেড় জংশন বাতিল বাতিল থাকবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।
ট্রেন নম্বর ০১৮১৯/০১৮২০ ললিতপুর-বীনা বাতিল থাকবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।
আহমেদাবাদ-পাটনা এক্সপ্রেস বাতিল (List of Train Cancelled) থাকবে। ২৪ সেপ্টেম্বর থেকে শুরু করে ৪ অক্টবর পর্যন্ত বাতিল থাকবে। টাটানগর-অমৃতসত্র এক্সপ্রেস ১৮ সেপ্টেম্বর, ২০, ২৫, ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে। আগামীমাস অর্থাৎ অক্টোবরেও বেশ কয়েকটি দিন এই ট্রেনটিকে বাতিল করা হয়েছে।
ট্রেন নম্বর ১৫০২১/১৫০২২ শালিমার-গোরখপুর এক্সপ্রেস ১৮, ১৯, ২৫, ২৬ সেপ্টেম্বর থেকে বাতিল থাকবে। আগামী ২, ৩,৯, ১০ অক্টোবরও বাতিল থাকবে। এমনটাই রেলের ত্রগফে জানানো হয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে রেলের তরফে ।
- List of Train Cancelled: কীভাবে জানবেন ট্রেন বাতিল
সামনেই উৎসবের মাস। এই সময় বিহু যাত্রী ট্রেনে সফর করেন। কিন্তু যেভাবে ট্রেন বাতিল (List of Train Cancelled) হচ্ছে তাতে একটা চিন্তা থাকে। কিন্তু কীভাবে জানবেন আপনার ট্রেনটি বাতিল করা হয়েছে কিনা। আর সেজন্যে NTES (ন্যাশানাল ট্রেন ইনকোয়ারি সিস্টেম) এর ওয়েবসাইটে গিয়ে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবেন। এমনকি সংশ্লিষ্ট ট্রেনটিকে ঘুরপথে চালানো হবে কিনা তাও জানা যায় এই ওয়েবসাইটে।












Click it and Unblock the Notifications