জনগণনাতে থাকবে কোন ৩১টি প্রশ্ন? এনপিআর নিয়ে উত্তেজনার মাঝেই প্রশ্নাবলী চূড়ান্ত করল কেন্দ্র!
চলতি বছরেই শুরু হতে চলেছে দেশের জনগণনার কাজ। কেন্দ্র সরকারের তরফে আজ জানানো হয়, ১ এপ্রিল থেকে ৩১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে জনগণনার কাজ চলবে। সিএএ, এনপিআর ও এনআরসি নিয়ে ইতিমধ্যেই বিক্ষোভ প্রদর্শন চলছে সারা দেশে। একের পর এক রাজ্যে যেখানে সিএএ বিরোধী রেজোলিউশন পাশ হচ্ছে সেমনই সুর চড়ছে এনআরসি ও এনপিআরের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে সেনসাসের জন্য স্থির করা প্রশ্ন তালিকা প্রকাশ করল কেন্দ্র।

এনপিআর-এর বিরোধিতায় বেশ কয়েকটি রাজ্য
এনপিআর-এর প্রক্রিয়া বন্ধ করার পক্ষে গলা চড়িয়েছে বেশ কয়েকটি রাজ্য। কেন্দ্রকে অস্বস্তিতে ফেলে এনআরসি বিরোধী রেজোলিউশন পাশ করেছে শরিক জেডিইউ। এই পরিস্থিতিতে জনগণনার প্রশ্নাবলীর উপর বিশেষ নজর রাখার কথা উঠছিল বিভিন্ন মহলে। অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন যে এনপিআর-এর তথ্যগুলি জনগণনা থেকেই সংগ্রহ করতে পারে কেন্দ্র। এই আবহেই জনগণনা সংক্রান্ত প্রশ্নাবলী প্রকাশ করল কেন্দ্র।

বাড়ির বিভিন্ন বিষয়ে প্রশ্ন থাকবে সেনসাসে!
জানা গিয়েছে, প্রশ্নাবলীর মধ্যে থাকবে স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া বাড়ির নম্বর বা ঠিকানা, সেনসাস হাউস নম্বর, বাড়ির দেওয়াল, ছাদ, মেঝে বা তলের মূল নির্মাণ সামগ্রী, বাড়ির কেমন অবস্থা, বাড়িতে মোট কতজন বসবাস করেন, বাড়ি বা পরিবারের কর্তার নাম, তাঁর লিঙ্গ কী, তাঁর জাত কী ইত্যাদি।

জ্বালানি সংযোগের ধরন নিয়ে প্রশ্ন থাকবে সেনসাসে
এছাড়াও জানতে চাওয়া হবে সেনসাসের আওতাভুক্ত বাড়ির মালিকানার কী অবস্থা, কতগুলি থাকার ঘর আছে, কতজন বিবাহিত সদস্য আছেন, পানীয় জল, বিদ্য়ুত্ সরবরাহ হয় কোথা থেকে, শৌচাগার আছে কিনা, কী ধরনের শৌচাগার আছে, বর্জ্য বেরনোর কী ব্যবস্থা আছে, স্নানের সুবিধা আছে কিনা, রান্নাঘর ও এলপিজি বা পিএনজি সংযোগ আছে কিনা, রান্নাবান্না হয় কী ধরনের জ্বালানিতে, বাইসাইকেল, স্কুটার, মোটরসাইকেল, ভ্যান আছে কিনা, কী ধরনের শস্যদানা পরিবারে খাওয়া হয় ইত্যাদি।

সেনসাসে চাওয়া হতে পারে আপনার মোবাইল নম্বর!
এদিকে সেনসাস সংক্রান্ত যোগাযোগের জন্য মোবাইল নম্বরও চাওয়া হবে বলে জানা গিয়েছে। এছাড়া , বাড়িতে রেডিও বা ট্রানজিস্টর, টেলিভিশন, ইন্টারনেট সংযোগ, ল্য়াপটপ বা কম্পিউটার, টেলিফোন, মোবাইল, স্মার্টফোন আছে কিনা তাও জিজ্ঞাসা করা হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications