জ্যোতিরাদিত্যর সঙ্গে যে সকল কংগ্রেস বিধায়করা দল ছাড়লেন, এক নজরে তালিকা

জাতীয় রাজনীতিতে আরও চাপে কংগ্রেস। সৌজন্যে কংগ্রেসের হয়ে চারবারের সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। শেষ পর্যন্ত মধ্যপ্রদেশ কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বের জেরে দল ছাড়েন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ১৮ বছরের কংগ্রেস সঙ্গ ছেড়ে বিজেপির পথে পা বাড়ান তিনি। আর সঙ্গে এখনও পর্যন্ত মধ্যপ্রদেশ কংগ্রেসের ২২ জন বিধায়ক নিজেদের ইস্তফা পত্র জমা দেন।

জ্যোতিরাদিত্যর সঙ্গে যে সকল কংগ্রেস বিধায়করা দল ছাড়লেন, এক নজরে তালিকা

বেশ কয়েকদিন ধরেই উথাল পাথাল দেখছে মধ্যপ্রদেশের রাজনীতি। দলের সঙ্গে মনমালিন্যের জেরে বেশ কয়েকজন কংগ্রেস বিধায়ক 'নিখোঁজ' হয়ে যাওয়ার কথা চাউর হতেই বিজেপির বিরুদ্ধে ঘোড়া কেনাবেচার অভিযোগ এনে সরব হয়েছিল কংগ্রেস। তবে কংগ্রেস সরকারের প্রতি যে ক্ষুব্ধ স্বয়ং জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, তা কি কংগ্রেস বুঝতে পারেনি?

২০ জন মন্ত্রীর পদত্যাগ ও ১৭ জন বিধায়কের বেঙ্গালুরু যাওয়ার কথা প্রকাশ্যে আসতেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন জ্যোতিরাদিত্য। পরে আজ সকালে জানা যায় যে সিন্ধিয়া সোমবারই কংগ্রেস ছাড়তে চেয়ে ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর কাছে। আর বিজেপিতে যোগ দেওয়ার বিষয়টা ক্রমে পরিষ্কার হয়ে উঠতেই দলে সিন্ধিয়ার অনুগতরাও একই পথ ধরতে কংগ্রেস ছাড়তে উদ্যত হন।

এক নজরে দেখে নেওয়া যাক কংগ্রেসের কোন বিধায়করা জ্যোতি সঙ্গ পেতে 'হাত' ছাড়লেন ...

কমলনাথের ক্যাবিনেট থেকে ইস্তফা দেওয়া সদস্যরা -

  • তুলসী শিলাওয়াত
  • গোবিন্দ সিং রাজপুত
  • প্রভূম চৌধুরী
  • ইমারতি দেবী
  • প্রদ্যুম্না সিং তোমর
  • মহেন্দ্র সিং সিসোদিয়া

ইস্তফা দেওয়া সাধারণ বিধায়কদের তালিকা -

  • হরদীপ সিং
  • রাজ্যবর্ধন সিং
  • ব্রজেন্দ্র সিং যাদব
  • জসপাল জজ্জি
  • সুরেশ ধাকড়
  • যশবন্ত জাটভ
  • সন্ত্রম সিরোনিয়া
  • মুন্নালাল গয়াল
  • রণবীর সিং জাটভ
  • ওপিএস ভাদোরিয়া
  • কমলেশ জাটব
  • গিরিরাজ দন্ডোটিয়া
  • রঘুরাজ কানসানা
  • এইডালসিংহ কানসানা
  • বিয়াসাহুলাল সিং

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+