একগুচ্ছ ছুটিতে মার্চে ১৩দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, ভোগান্তি কতটা বাড়বে গ্রাহকদের?
একগুচ্ছ ছুটিতে মার্চে ১৩দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, ভোগান্তি কতটা বাড়বে গ্রাহকদের?
চলতি বছরে প্রকাশিত হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির সময়সূচির তালিকা। মার্চ মাসকে এমনিতেই ইয়ার এন্ডিং-এর মাস বলে ধরা হয়ে থাকে। সেক্ষেত্রে এই মাসের গুরুত্ব ব্যাঙ্কের ক্ষেত্রে অনেক বেশি। কিন্তু এই বছর, অর্থাৎ ২০২২ সালে ক্যালেন্ডার অনুযায়ী, এই মাসেই রয়েছে পর পর একগুচ্ছ ছুটি। মার্চ মাসের শুরুই হচ্ছে শিবরাত্রি দিয়ে। এছাড়াও আছে দোল অর্থাৎ হোলির উৎসব। এই পাশাপাশি আরও বেশ কিছু ছুটি রয়েছে মার্চে। এবার সেই ছুটির তালিকায় একটু নজর রাখা যাক।

মার্চে বাঙ্ক বন্ধ
ব্যাঙ্কের ছুটির দিনগুলি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) দ্বারা প্রকাশিত একটি সময়সূচি অনুসারে কার্যকর করা হয়। কেন্দ্রীয় ব্যাঙ্কের তালিকা অনুযায়ী এই বছর মার্চ মাসে সবরকম উৎসব এবং জাতীয় ছুটিতে ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে ৭দিন। এছাড়াও সাপ্তাহিক নির্দিষ্ট ছুটি অর্থাৎ মাসের দ্বিতীয় এবং চতুর্থ, এই দুটি শনিবার ও ৪টি রবিবার সামিল রয়েছে। প্রসঙ্গত, আরবিআই প্রদত্ত ছুটির তালিকা তিনটি ভাগে বিভক্ত। এগুলি হল রাজ্যব্যাপী অনুষ্ঠান, ধর্মীয় ছুটির দিন এবং উৎসব উদযাপন।

জাতীয় ও আঞ্চলিক ছুটি
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছুটির দিনগুলিকে জাতীয় এবং আঞ্চলিক, এই দুটি ক্ষেত্র হিসাবে শ্রেণীবদ্ধ করে। জাতীয় ছুটির দিনগুলিতে ভারতের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকে। এবং আঞ্চলিক ছুটির দিনে, নির্বাচিত রাজ্যগুলিতে শাখাগুলি বন্ধ রাখা হয়।

হোলি ও শিবরাত্রি
মহা শিবরাত্রি এবং হোলি ভারতের অন্যতম প্রধান দুটি উৎসব। আর এই দুইদিন বন্ধ থাকে ব্যাঙ্কগুলি। মার্চ মাসের পয়লা তারিখ অর্থাৎ ১মার্চ ২০২২ তেই রয়েছে মহাশিবরাত্রি। তাই মাসের প্রথমদিনেই বন্ধ ব্যাঙ্ক। এছাড়া হোলি পড়েছে মার্চের ১৮ তারিখ। তাই জাতীয় ছুটির তালিকা অনুযায়ী সেই দিনেও বন্ধ থাকবে ব্যাঙ্কগুলি। তবে স্বস্তির খবর এই যে এইসকল ছুটির কোনও প্রভাব এটিএম গুলির উপর পড়েনা। তাই টাকা তোলা বা টাকা অ্যাকাউন্টে রাখার ক্ষেত্রে ভোগান্তি কিছুটা হলেও কম হবে গ্রাহকদের।

মার্চে ছুটির তালিকা
এবার দেখে নেওয়া যাক মার্চ মাসে কোন কোন দিন কী কী কারণে বন্ধ থাকছে ব্যাঙ্কগুলি।
১ মার্চ (মঙ্গলবার)ঃ মহাশিবরাত্রি উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৩ মার্চ (বৃহস্পতিবার)ঃ এই দিন লোসার পড়া পরবের জন্য, সিকিমের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
৪ মার্চ: (শুক্রবার)ঃ আঞ্চলিক পার্বণ চাপচার কুটএর কারণে মিজোরামের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
১৭ (বৃহস্পতিবার)ঃ উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডের হোলিকা দহন উৎসবের জন্য ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে৷
১৮ মার্চ (শুক্রবার)ঃ হোলি উদযাপনের কারণে দেশের প্রায় সর্বত্র ব্যাঙ্ক বন্ধ থাকবে৷
১৯ মার্চ (শনিবার)ঃ হোলি এবং ইয়াওসাঙের কারণে, ওড়িশা, মণিপুর এবং বিহারের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
২২ মার্চ (মঙ্গলবার)ঃ বিহার দিবস উপলক্ষে বিহারের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
এছাড়াও এই মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার পড়েছে যথাক্রমে ১২ মার্চ ও ২৬ মার্চ। এবং নির্দিষ্ট ৪টি রবিবারের ছুটি থাকছে ৬মার্চ, ১৩মার্চ, ২০ মার্চ, ২৭ মার্চ তারিখ। প্রসঙ্গত, সদ্য শেষ হওয়া ফেব্রুয়ারি মাসেও দেশের বিভিন্ন জায়গায় ব্যাঙ্কগুলিতে ১২দিন ছুটি ছিল। সরস্বতী পূজা, শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী এবং ছত্রপতি শিবাজী মহারাজের জয়ন্তী এই মাসে প্রধান উৎসব ছিল৷












Click it and Unblock the Notifications